ঘোড়াঘাটে খামারী অ্যাপস ও রাসায়নিক সারের ব্যবহার নিয়ে মতবিনিময় সভা… | আই নিউজ বিডি

ঘোড়াঘাটে খামারী অ্যাপস ও রাসায়নিক সারের ব্যবহার নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঘোড়াঘাটে খামারী অ্যাপস ও রাসায়নিক সারের ব্যবহার নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত..
Eidok-এ শেয়ার
ঘোড়াঘাটে খামারী অ্যাপস ও রাসায়নিক সারের ব্যবহার নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

ইমরান প্রধান, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :

 দিনাজপুরের ঘোড়াঘাটে খামারী অ্যাপস ব্যবহারের সুফল ও রাসায়নিক সারের সঠিক ব্যবহার বিষয়ে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুজ্জামান ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল-মামুন কাওসার শেখ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক, তদন্ত (ওসি) শহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মোফাখ্খায়ের ইসলাম মোল্লা, কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম মিয়া সহ বিসিআইসি, বিএডিসি ডিলার মালিক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

সভায় বক্তারা বলেন, ডিজিটাল যুগে কৃষকদের হাতে তথ্য পৌঁছে দিতে “খামারী অ্যাপস” গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই অ্যাপসের মাধ্যমে কৃষকরা সহজেই আধুনিক কৃষি প্রযুক্তি, সার ব্যবস্থাপনা ও ফসলের রোগবালাই সম্পর্কে পরামর্শ নিতে পারছেন। পাশাপাশি রাসায়নিক সারের সঠিক ব্যবহার সম্পর্কে সচেতনতা তৈরি হলে উৎপাদন বাড়ার পাশাপাশি মাটির উর্বরতাও বজায় থাকবে।

অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের কৃষক প্রতিনিধি, কৃষি সম্প্রসারণ কর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

বাংলাদেশি ফলের বিশ্বজয়ের হাতছানি: রফতানি আয় ১২৬ মিলিয়ন ডলার ছাড়াল কৃষি-অর্থ ও বাণিজ্য বাংলাদেশি ফলের বিশ্বজয়ের হাতছানি: রফতানি আয় ১২৬ মিলিয়ন ডলার ছাড়াল 68 ভিউ আইএমএফের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শেষ হবে ফেব্রুয়ারির মধ্যে: অর্থমন্ত্রী কৃষি-অর্থ ও বাণিজ্য আইএমএফের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শেষ হবে ফেব্রুয়ারির মধ্যে: অর্থমন্ত্রী 51 ভিউ আজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের ভরি ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা কৃষি-অর্থ ও বাণিজ্য আজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের ভরি ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা 66 ভিউ দীর্ঘ ১৭ বছর পর নাজিমগঞ্জ বাজারে ভোটের উৎসব, বিজয়ী হলেন যারা কৃষি-অর্থ ও বাণিজ্য দীর্ঘ ১৭ বছর পর নাজিমগঞ্জ বাজারে ভোটের উৎসব, বিজয়ী হলেন যারা 135 ভিউ সিরাজগঞ্জে ১০ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কৃষি-অর্থ ও বাণিজ্য সিরাজগঞ্জে ১০ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ 111 ভিউ দেশের বাজারে টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম কৃষি-অর্থ ও বাণিজ্য দেশের বাজারে টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম 65 ভিউ দেশের বাজারে স্বর্ণের দামে ফের পতন: ভরিতে কমল ২ হাজার ২১০ টাকার বেশি কৃষি-অর্থ ও বাণিজ্য দেশের বাজারে স্বর্ণের দামে ফের পতন: ভরিতে কমল ২ হাজার ২১০ টাকার বেশি 92 ভিউ