ঘোড়াঘাটে খামারী অ্যাপস ও রাসায়নিক সারের ব্যবহার নিয়ে মতবিনিময় সভা… | আই নিউজ বিডি

ঘোড়াঘাটে খামারী অ্যাপস ও রাসায়নিক সারের ব্যবহার নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঘোড়াঘাটে খামারী অ্যাপস ও রাসায়নিক সারের ব্যবহার নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত..
Eidok-এ শেয়ার
ঘোড়াঘাটে খামারী অ্যাপস ও রাসায়নিক সারের ব্যবহার নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

ইমরান প্রধান, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :

 দিনাজপুরের ঘোড়াঘাটে খামারী অ্যাপস ব্যবহারের সুফল ও রাসায়নিক সারের সঠিক ব্যবহার বিষয়ে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুজ্জামান ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল-মামুন কাওসার শেখ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক, তদন্ত (ওসি) শহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মোফাখ্খায়ের ইসলাম মোল্লা, কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম মিয়া সহ বিসিআইসি, বিএডিসি ডিলার মালিক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

সভায় বক্তারা বলেন, ডিজিটাল যুগে কৃষকদের হাতে তথ্য পৌঁছে দিতে “খামারী অ্যাপস” গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই অ্যাপসের মাধ্যমে কৃষকরা সহজেই আধুনিক কৃষি প্রযুক্তি, সার ব্যবস্থাপনা ও ফসলের রোগবালাই সম্পর্কে পরামর্শ নিতে পারছেন। পাশাপাশি রাসায়নিক সারের সঠিক ব্যবহার সম্পর্কে সচেতনতা তৈরি হলে উৎপাদন বাড়ার পাশাপাশি মাটির উর্বরতাও বজায় থাকবে।

অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের কৃষক প্রতিনিধি, কৃষি সম্প্রসারণ কর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

আজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের ভরি ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা कृषि-अर्थव्यवस्था और व्यापार আজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের ভরি ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা 12 Views দীর্ঘ ১৭ বছর পর নাজিমগঞ্জ বাজারে ভোটের উৎসব, বিজয়ী হলেন যারা कृषि-अर्थव्यवस्था और व्यापार দীর্ঘ ১৭ বছর পর নাজিমগঞ্জ বাজারে ভোটের উৎসব, বিজয়ী হলেন যারা 88 Views সিরাজগঞ্জে ১০ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ कृषि-अर्थव्यवस्था और व्यापार সিরাজগঞ্জে ১০ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ 84 Views দেশের বাজারে টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম कृषि-अर्थव्यवस्था और व्यापार দেশের বাজারে টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম 48 Views দেশের বাজারে স্বর্ণের দামে ফের পতন: ভরিতে কমল ২ হাজার ২১০ টাকার বেশি कृषि-अर्थव्यवस्था और व्यापार দেশের বাজারে স্বর্ণের দামে ফের পতন: ভরিতে কমল ২ হাজার ২১০ টাকার বেশি 75 Views ছাতকে ব্রি ধানের দুই জাতের ফসল কর্তন ও মাঠ দিবস, ভালো ফলনে খুশি কৃষক कृषि-अर्थव्यवस्था और व्यापार ছাতকে ব্রি ধানের দুই জাতের ফসল কর্তন ও মাঠ দিবস, ভালো ফলনে খুশি কৃষক 115 Views বিশ্ববাজারে স্বর্ণের দামে অস্থিরতা: মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় নিম্নমুখী দর कृषि-अर्थव्यवस्था और व्यापार বিশ্ববাজারে স্বর্ণের দামে অস্থিরতা: মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় নিম্নমুখী দর 90 Views