দাবী আদায়ে প্রয়োজনে ডিসি অফিস ঘেরাও করতে হবে ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল | আই নিউজ বিডি

ঠাকুরগাঁও

দাবী আদায়ে প্রয়োজনে ডিসি অফিস ঘেরাও করতে হবে ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

আমার দেশের বেশিরভাগ মানুষ কৃষি করে খায়।
Поделиться в Eidok
দাবী আদায়ে প্রয়োজনে ডিসি অফিস ঘেরাও করতে হবে ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল
Фото: из открытых источников

কৃষিতে সময় মত পানির সেচ আর ন্যায্য মূল্যে সঠিক সার না পেলে কৃষকদের ক্ষতি হয়ে যাবে। তাই কৃষকদের দাবী আদায়ে প্রয়োজনে ডিসি অফিস ঘেরাও করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচীব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

আজ বৃহস্পতিবার  ১৯ নং বেগুনবাড়ী ইউনিয়ন বিএনপি আয়োজিত সদর উপজেলার বেগুনবাড়ী দানারহাট ঈদগাহ মাঠে হিন্দু ধর্মাবলম্বী ও মহিলা সমাবেশে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। এসময় দানারহাট এলাকার হিন্দু ধর্মাবলম্বীরা উলু ধ্বনী দিয়ে মির্জা আলমগীরকে বরন করে নেন।

 

মির্জা আলমগীর বলেন, আমরা কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য প্রতিষ্ঠা করতে চাই। এ সরকার বড় ভুল করছে বাহির থেকে ভুট্টা আমদানি করে। যেখানে আমার দেশের কৃষকরা ভুট্টার দাম পাচ্ছেনা, সখানে আপনারা কি করে ভুট্টাসহ অন্যান্য ফসল বাহির থেকে আমদানি করছেন? কৃষকদের না বাচিয়ে এ সরকার বড় ভুল করছে। কৃষকদের সকল উৎপাদিত পণ্যের ন্যায়্য মূল্য নিশ্চিত করতে হবে।

 

স্বাধীনমত ও সাংবাদিকদের তিনি বলেন, আজ মানুষ তাদের প্রত্যেকের নিজেদের কথা বলতে পারছে। যার যা ইচ্ছে বলতে পারছে। সাংবাদিকরা আজ তাদের নিজেদের মত করে লিখতে পারছে। বিগত সরকারের সময়ে সাংবাদিকদের হাত ছিলো বাধা। আমরা এ নীতিতে বিশ^াসী না। তাই আমরা ক্ষমতায় গেলে সাংবাদিকদের এ স্বাধীনতা নিশ্চিত করবো।

 

পিআর পদ্ধতি আর আগামী নির্বাচনে ভোট চেয়ে মির্জা ফখরুল বলেন, পি আর পদ্ধতি এখনো সাধারন মানুষ বোঝে না। সাধারণ মানুষ ভোট দিতে চায়। আগে নির্বাচন হোক পি আরের সিদ্ধান্ত পরে নেয়া যাবে। আমরা ক্ষমতায় গেলে কৃষকরা উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাবে ,এক কোটি মানুষকে চাকুরী দেয়া হবে, মায়েদের ফ্যামিলি কার্ড করে দেয়া হবে। তাই আমাদের হাতকে শক্তিশালী করে দেশের মানুষের জন্যে কিছু করার সুযোগ আপনারা করে দেবেন।

 

১৯ নং বেগুনবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম আবুল কাসেম আজাদের সভাপতিত্বে এসময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন সহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

নেত্রকোনায় কমিটি গঠন নিয়ে বিরোধ: অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষিকাকে মারধরের অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে Политика নেত্রকোনায় কমিটি গঠন নিয়ে বিরোধ: অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষিকাকে মারধরের অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে 85 Views গোপালগঞ্জে রাজনৈতিক অস্থিরতার প্রতিবাদে হাইমচরে বিএনপির বিক্ষোভ মিছিল ও উত্তপ্ত পরিস্থিতি Политика গোপালগঞ্জে রাজনৈতিক অস্থিরতার প্রতিবাদে হাইমচরে বিএনপির বিক্ষোভ মিছিল ও উত্তপ্ত পরিস্থিতি 59 Views আড়াই বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের শ্রদ্ধা Политика আড়াই বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের শ্রদ্ধা 46 Views পোশাক খাতে অস্থিরতা দমনে জিরো টলারেন্স: জনপ্রতিনিধিদের জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ প্রধানমন্ত্রীর Политика পোশাক খাতে অস্থিরতা দমনে জিরো টলারেন্স: জনপ্রতিনিধিদের জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ প্রধানমন্ত্রীর 52 Views নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের Политика নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের 64 Views নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া Политика নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া 86 Views পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের Политика পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের 66 Views