দাবী আদায়ে প্রয়োজনে ডিসি অফিস ঘেরাও করতে হবে ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল | আই নিউজ বিডি

ঠাকুরগাঁও

দাবী আদায়ে প্রয়োজনে ডিসি অফিস ঘেরাও করতে হবে ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

আমার দেশের বেশিরভাগ মানুষ কৃষি করে খায়।
Eidok'ta paylaş
দাবী আদায়ে প্রয়োজনে ডিসি অফিস ঘেরাও করতে হবে ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল
Fotoğraf: derleme

কৃষিতে সময় মত পানির সেচ আর ন্যায্য মূল্যে সঠিক সার না পেলে কৃষকদের ক্ষতি হয়ে যাবে। তাই কৃষকদের দাবী আদায়ে প্রয়োজনে ডিসি অফিস ঘেরাও করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচীব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

আজ বৃহস্পতিবার  ১৯ নং বেগুনবাড়ী ইউনিয়ন বিএনপি আয়োজিত সদর উপজেলার বেগুনবাড়ী দানারহাট ঈদগাহ মাঠে হিন্দু ধর্মাবলম্বী ও মহিলা সমাবেশে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। এসময় দানারহাট এলাকার হিন্দু ধর্মাবলম্বীরা উলু ধ্বনী দিয়ে মির্জা আলমগীরকে বরন করে নেন।

 

মির্জা আলমগীর বলেন, আমরা কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য প্রতিষ্ঠা করতে চাই। এ সরকার বড় ভুল করছে বাহির থেকে ভুট্টা আমদানি করে। যেখানে আমার দেশের কৃষকরা ভুট্টার দাম পাচ্ছেনা, সখানে আপনারা কি করে ভুট্টাসহ অন্যান্য ফসল বাহির থেকে আমদানি করছেন? কৃষকদের না বাচিয়ে এ সরকার বড় ভুল করছে। কৃষকদের সকল উৎপাদিত পণ্যের ন্যায়্য মূল্য নিশ্চিত করতে হবে।

 

স্বাধীনমত ও সাংবাদিকদের তিনি বলেন, আজ মানুষ তাদের প্রত্যেকের নিজেদের কথা বলতে পারছে। যার যা ইচ্ছে বলতে পারছে। সাংবাদিকরা আজ তাদের নিজেদের মত করে লিখতে পারছে। বিগত সরকারের সময়ে সাংবাদিকদের হাত ছিলো বাধা। আমরা এ নীতিতে বিশ^াসী না। তাই আমরা ক্ষমতায় গেলে সাংবাদিকদের এ স্বাধীনতা নিশ্চিত করবো।

 

পিআর পদ্ধতি আর আগামী নির্বাচনে ভোট চেয়ে মির্জা ফখরুল বলেন, পি আর পদ্ধতি এখনো সাধারন মানুষ বোঝে না। সাধারণ মানুষ ভোট দিতে চায়। আগে নির্বাচন হোক পি আরের সিদ্ধান্ত পরে নেয়া যাবে। আমরা ক্ষমতায় গেলে কৃষকরা উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাবে ,এক কোটি মানুষকে চাকুরী দেয়া হবে, মায়েদের ফ্যামিলি কার্ড করে দেয়া হবে। তাই আমাদের হাতকে শক্তিশালী করে দেশের মানুষের জন্যে কিছু করার সুযোগ আপনারা করে দেবেন।

 

১৯ নং বেগুনবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম আবুল কাসেম আজাদের সভাপতিত্বে এসময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন সহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı

İlgili Makaleler

গোপালগঞ্জে অস্থিরতা ও নাশকতা: আওয়ামী লীগকে ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর Politika গোপালগঞ্জে অস্থিরতা ও নাশকতা: আওয়ামী লীগকে ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর 51 Views গোপালগঞ্জের দেশপ্রেমিক ও নিরীহ নাগরিকদের রক্ষা করা আমাদের দায়িত্ব: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান Politika গোপালগঞ্জের দেশপ্রেমিক ও নিরীহ নাগরিকদের রক্ষা করা আমাদের দায়িত্ব: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান 75 Views আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে ভাঙ্গায় এমপি বাবুলের র‍্যালি Politika আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে ভাঙ্গায় এমপি বাবুলের র‍্যালি 83 Views নেত্রকোনার পূর্বধলা উপজেলা ছাত্রদল নেতা সাজু আহমেদের নামে ভুয়া বহিষ্কারাদেশের গুজব ছড়ানোর অভিযোগ Politika নেত্রকোনার পূর্বধলা উপজেলা ছাত্রদল নেতা সাজু আহমেদের নামে ভুয়া বহিষ্কারাদেশের গুজব ছড়ানোর অভিযোগ 59 Views আওয়ামী লীগের অনুপ্রবেশে ক্ষুব্ধ ছাত্রদল নেতা খান সাইফুলের পদত্যাগ: তৃণমূলে বাড়ছে অসন্তোষ Politika আওয়ামী লীগের অনুপ্রবেশে ক্ষুব্ধ ছাত্রদল নেতা খান সাইফুলের পদত্যাগ: তৃণমূলে বাড়ছে অসন্তোষ 26 Views পদত্যাগ করেছেন এমপি ওসমান ফারুক: সংসদে স্পিকার Politika পদত্যাগ করেছেন এমপি ওসমান ফারুক: সংসদে স্পিকার 49 Views তৃণমূলকে মূল্যায়ন করে বিএনপিকে শক্তিশালী করার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের Politika তৃণমূলকে মূল্যায়ন করে বিএনপিকে শক্তিশালী করার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের 39 Views