বাগেরহাটে সুপারি পাড়াকে কেন্দ্র করে হামলা, প্রবাসী আহত | আই নিউজ বিডি

বাগেরহাট

বাগেরহাটে সুপারি পাড়াকে কেন্দ্র করে হামলা, প্রবাসী আহত

****
Eidokでシェア
বাগেরহাটে সুপারি পাড়াকে কেন্দ্র করে হামলা, প্রবাসী আহত
写真:提供

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার কচুবুনিয়া গ্রামে নিজ বাগান থেকে সুপারি পাড়ায় বাধা দেওয়াকে কেন্দ্র করে এক প্রবাসী মারধরের শিকার হয়েছেন। শনিবার (১১ অক্টোবর) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। হামলায় আহত কচুবুনিয়া গ্রামের ইসমাইল মোল্লার ছেলে রুস্তম মোল্লা। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১১ অক্টোবর সকালে বাহরাইন প্রবাসী ইসমাইল মোল্লার ছেলে রুস্তম মোল্লার বাড়িতে বে-আইনীভাবে ভাবে বসত বাড়িতে প্রবেশ করে স্থানীয় ইউনুচ আলীর ছেলে শহিদুল শেখ, আবুয়াল শেখের ছেলে আলিম শেখ, হাসেম আলী শেখের ছেলে ইউসুফ আলী শেখ এবং আবুয়াল শেখের ছেলে শাহীন শেখ। তারা রুস্তম মোল্লার বাগান থেকে সুপারি পাড়লে রুস্তুম মোল্লা বাধা প্রদান করে। এ সময় হামলা কারীরা রুস্তম মোল্লাকে একা পেয়ে হামলা চালায়। হামলাকারীদের আঘাতে

গুরুত্বর আহত হন বাহরাইন প্রবাসী রুস্তম মোল্লা। পরে স্থানীয়রা ও পরিবারের সদস্যরা আহত রুস্তুম মোল্লাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত প্রবাসী রুস্তম মোল্লা জানান, আমার নিজের সুপারি বাগান থেকে শহিদুল, আলিম, ইউসুফ ও শাহীন সুপারি পাড়তে গেলে আমি তাদের বাধা দিই। পরে তারা আমার প্রতি ক্ষিপ্ত হয়ে ১১ অক্টোবর সকালে মাছ ধরতে যাওয়ার সময় আমাকে একা পেয়ে মারধর করে। এই বিষয় নিয়ে বাড়াবাড়ি করলে প্রানে মেরে ফেলার হুমকি দেয় তারা। হামলার ঘটনা সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানান তিনি। এ বিষয়ে মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতলেবুর রহমান বলেন, অভিযোগ পেলে পুলিশ তদন্ত সাপেক্ষে আইনানুগত ব্যবস্থা গ্রহন করবে।

コメント 0

コメントがありません

関連記事

সাংবাদিকতার সংকট ও নিরাপত্তা ঝুঁকি: পেশাগত দায়িত্ব পালনে কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছেন সংবাদকর্মীরা 法律-裁判所 সাংবাদিকতার সংকট ও নিরাপত্তা ঝুঁকি: পেশাগত দায়িত্ব পালনে কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছেন সংবাদকর্মীরা 31 Views শাপলা চত্বর হত্যা মামলা: হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে 法律-裁判所 শাপলা চত্বর হত্যা মামলা: হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে 28 Views তালার সন্তান প্রত্যুষ কুমার মজুমদার পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব 法律-裁判所 তালার সন্তান প্রত্যুষ কুমার মজুমদার পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব 39 Views তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড 法律-裁判所 তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড 63 Views নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ 法律-裁判所 নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ 51 Views আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম 法律-裁判所 আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম 71 Views খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন 法律-裁判所 খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন 68 Views