বাগেরহাটে সুপারি পাড়াকে কেন্দ্র করে হামলা, প্রবাসী আহত | আই নিউজ বিডি

বাগেরহাট

বাগেরহাটে সুপারি পাড়াকে কেন্দ্র করে হামলা, প্রবাসী আহত

****
Eidok-এ শেয়ার
বাগেরহাটে সুপারি পাড়াকে কেন্দ্র করে হামলা, প্রবাসী আহত
ছবি: সংগৃহীত

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার কচুবুনিয়া গ্রামে নিজ বাগান থেকে সুপারি পাড়ায় বাধা দেওয়াকে কেন্দ্র করে এক প্রবাসী মারধরের শিকার হয়েছেন। শনিবার (১১ অক্টোবর) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। হামলায় আহত কচুবুনিয়া গ্রামের ইসমাইল মোল্লার ছেলে রুস্তম মোল্লা। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১১ অক্টোবর সকালে বাহরাইন প্রবাসী ইসমাইল মোল্লার ছেলে রুস্তম মোল্লার বাড়িতে বে-আইনীভাবে ভাবে বসত বাড়িতে প্রবেশ করে স্থানীয় ইউনুচ আলীর ছেলে শহিদুল শেখ, আবুয়াল শেখের ছেলে আলিম শেখ, হাসেম আলী শেখের ছেলে ইউসুফ আলী শেখ এবং আবুয়াল শেখের ছেলে শাহীন শেখ। তারা রুস্তম মোল্লার বাগান থেকে সুপারি পাড়লে রুস্তুম মোল্লা বাধা প্রদান করে। এ সময় হামলা কারীরা রুস্তম মোল্লাকে একা পেয়ে হামলা চালায়। হামলাকারীদের আঘাতে

গুরুত্বর আহত হন বাহরাইন প্রবাসী রুস্তম মোল্লা। পরে স্থানীয়রা ও পরিবারের সদস্যরা আহত রুস্তুম মোল্লাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত প্রবাসী রুস্তম মোল্লা জানান, আমার নিজের সুপারি বাগান থেকে শহিদুল, আলিম, ইউসুফ ও শাহীন সুপারি পাড়তে গেলে আমি তাদের বাধা দিই। পরে তারা আমার প্রতি ক্ষিপ্ত হয়ে ১১ অক্টোবর সকালে মাছ ধরতে যাওয়ার সময় আমাকে একা পেয়ে মারধর করে। এই বিষয় নিয়ে বাড়াবাড়ি করলে প্রানে মেরে ফেলার হুমকি দেয় তারা। হামলার ঘটনা সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানান তিনি। এ বিষয়ে মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতলেবুর রহমান বলেন, অভিযোগ পেলে পুলিশ তদন্ত সাপেক্ষে আইনানুগত ব্যবস্থা গ্রহন করবে।

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ कानून-कोर्ट প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ 34 Views ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর: শ্রদ্ধা ও শোকে স্মরণ, শোকযাত্রা ও স্মরণসভা অনুষ্ঠিত कानून-कोर्ट ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর: শ্রদ্ধা ও শোকে স্মরণ, শোকযাত্রা ও স্মরণসভা অনুষ্ঠিত 41 Views তদন্ত ছাড়া সাংবাদিকের বিরুদ্ধে মামলা নিতে চাওয়া ওসি আবু নাসের রায়হানের বদলি कानून-कोर्ट তদন্ত ছাড়া সাংবাদিকের বিরুদ্ধে মামলা নিতে চাওয়া ওসি আবু নাসের রায়হানের বদলি 37 Views বিদেশি আদালতের গ্রেফতারি পরোয়ানা স্বয়ংক্রিয়ভাবে কার্যকরের সুযোগ নেই: হাইকোর্ট कानून-कोर्ट বিদেশি আদালতের গ্রেফতারি পরোয়ানা স্বয়ংক্রিয়ভাবে কার্যকরের সুযোগ নেই: হাইকোর্ট 49 Views এসিল্যান্ড পদ দীর্ঘদিন শূন্য, এবার ইউএনওর বদলি—প্রশাসনিক স্থবিরতার আশঙ্কা তালায় कानून-कोर्ट এসিল্যান্ড পদ দীর্ঘদিন শূন্য, এবার ইউএনওর বদলি—প্রশাসনিক স্থবিরতার আশঙ্কা তালায় 72 Views কদমতলা বাজারে মাদকের বিরুদ্ধে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ প্রতিবাদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি कानून-कोर्ट কদমতলা বাজারে মাদকের বিরুদ্ধে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ প্রতিবাদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি 66 Views দেবহাটায় কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রি, কলেজ মাঠকে বানানো হলো ডাম্পার চলাচলের পথ कानून-कोर्ट দেবহাটায় কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রি, কলেজ মাঠকে বানানো হলো ডাম্পার চলাচলের পথ 102 Views