সাভারে ৭ মামলার আসামি আবারও চোলাই মদসহ গ্রেফতার। | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সাভারে ৭ মামলার আসামি আবারও চোলাই মদসহ গ্রেফতার।

KAMRUL HASAN SHARIF avatar   
KAMRUL HASAN SHARIF
সাভারে ৭ মামলার আসামি আবারও চোলাই মদসহ গ্রেফতার।
সাভারে ৭ মামলার আসামি আবারও চোলাই মদসহ গ্রেফতার।
ছবি: সংগৃহীত
রিপোর্টার, শরিফ মিয়া

 ঢাকার সাভারে অভিযান চালিয়ে অন্তত ৭ মামলার আসামি স্বপন ওরফে মগা স্বপন (৬০) কে চোলাই মদ সহ গ্রেপ্তার ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার হেফাজত থেকে ১০০ লিটার চোলাই মদ জব্দ করা হয়।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন।

এর আগে সোমাবর বিকেল সোয়া ৫ টার দিকে সাভারের চর তুলাতলি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার স্বপন ওরফে মগা স্বপন (৬০) সাভারের চর তুলাতুলি এলাকার মৃত নয়া মিয়ার ছেলে। তিনি এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।

ডিবি পুলিশ জানায়, সোমাবর বিকেল ৫ টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সাভারের চর তুলাতলি এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য চোলাই মদ ক্রয়-বিক্রয় করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে উক্তস্থানে অভিযান পরিচালনা করে চোলাই মদসহ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী স্বপন কে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১০০ লিটার চোলাই মদ জব্দ করা হয়।

ডিবি পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামির পিসিপিআর পর্যালোচনা করে দেখা যায় তার বিরুদ্ধে সাভার মডেল থানায় ৬টি মাদক মামলাসহ অন্তত ৭টি মামলা রয়েছে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, উক্ত আসামির বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজু 

Nenhum comentário encontrado


News Card Generator