৫ দফা বাস্তবায়নের দাবিতে জয়পুরহাটে জামায়াতের মিছিল ও স্মারকলিপি প্রদান | আই নিউজ বিডি

জয়পুরহাট

৫ দফা বাস্তবায়নের দাবিতে জয়পুরহাটে জামায়াতের মিছিল ও স্মারকলিপি প্রদান

****
Eidok'ta paylaş
৫ দফা বাস্তবায়নের দাবিতে জয়পুরহাটে জামায়াতের মিছিল ও স্মারকলিপি প্রদান
Fotoğraf: derleme

জুলাই জাতীয় সনদের আলোকে ঘোষিত ৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রোববার (১২ অক্টোবর) বিকেল ৩টায় বিভিন্ন উপজেলা থেকে আগত বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণে শহরের আবুল কাশেম ময়দান থেকে একটি মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন জামায়াত নেতৃবৃন্দ। 

এর আগে শহরের আবুল কাশেম ময়দানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, জামায়াত মনোনীত   জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাইদ,
জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া, সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, অ্যাডভোকেট মামুনুর রশীদ, জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, জামায়াত নেতা
অ্যাডভোকেট আসলাম হোসেন, জেলা অফিস সেক্রেটারি মাওলানা আনোয়ার হোসেন, সদর উপজেলা আমীর মাওলানা ইমরান হোসেন, মাওলানা সুজাউল করিম, মাওলানা মুনসুর রহমান, মাওলানা শফিউল হাসান দিপু এবং মাওলানা আমিনুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংক্ষিপ্ত সমাবেশে জেলা আমীর ফজলুর রহমান সাইদ বলেন, জুলাই সনদের ভিত্তিতে ঘোষিত ৫ দফা দাবি বাস্তবায়ন ছাড়া জাতীয় নির্বাচন কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন আদেশ জারি করতে হবে এবং এর উপর গণভোট আয়োজন করতে হবে। জনগণের আস্থা ও অংশগ্রহণ নিশ্চিত করতে হলে ৫ দফা বাস্তবায়নের বিকল্প নেই। এ দাবিকে উপেক্ষা করা হলে দেশের সাধারণ মানুষ রাজপথে নেমে আন্দোলন বেগবান করবে।

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı

İlgili Makaleler

দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ İlçe Haberleri দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ 77 Views চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। İlçe Haberleri চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 59 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা İlçe Haberleri নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 88 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা İlçe Haberleri নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 51 Views লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী İlçe Haberleri লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 30 Views ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ İlçe Haberleri ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ 68 Views  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক İlçe Haberleri  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক 49 Views