জয়পুরহাট

৫ দফা বাস্তবায়নের দাবিতে জয়পুরহাটে জামায়াতের মিছিল ও স্মারকলিপি প্রদান

****
Bagikan di Eidok
৫ দফা বাস্তবায়নের দাবিতে জয়পুরহাটে জামায়াতের মিছিল ও স্মারকলিপি প্রদান
Foto: dikumpulkan

জুলাই জাতীয় সনদের আলোকে ঘোষিত ৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রোববার (১২ অক্টোবর) বিকেল ৩টায় বিভিন্ন উপজেলা থেকে আগত বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণে শহরের আবুল কাশেম ময়দান থেকে একটি মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন জামায়াত নেতৃবৃন্দ। 

এর আগে শহরের আবুল কাশেম ময়দানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, জামায়াত মনোনীত   জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাইদ,
জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া, সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, অ্যাডভোকেট মামুনুর রশীদ, জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, জামায়াত নেতা
অ্যাডভোকেট আসলাম হোসেন, জেলা অফিস সেক্রেটারি মাওলানা আনোয়ার হোসেন, সদর উপজেলা আমীর মাওলানা ইমরান হোসেন, মাওলানা সুজাউল করিম, মাওলানা মুনসুর রহমান, মাওলানা শফিউল হাসান দিপু এবং মাওলানা আমিনুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংক্ষিপ্ত সমাবেশে জেলা আমীর ফজলুর রহমান সাইদ বলেন, জুলাই সনদের ভিত্তিতে ঘোষিত ৫ দফা দাবি বাস্তবায়ন ছাড়া জাতীয় নির্বাচন কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন আদেশ জারি করতে হবে এবং এর উপর গণভোট আয়োজন করতে হবে। জনগণের আস্থা ও অংশগ্রহণ নিশ্চিত করতে হলে ৫ দফা বাস্তবায়নের বিকল্প নেই। এ দাবিকে উপেক্ষা করা হলে দেশের সাধারণ মানুষ রাজপথে নেমে আন্দোলন বেগবান করবে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Komentar 0

Tidak ada komentar yang ditemukan

Artikel Terkait

চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। Berita Kabupaten চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। 11 Views চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় ঠিকাদার নিহত, অনিয়ন্ত্রিত যান চলাচলে বাড়ছে মৃত্যুর ঝুঁকি Berita Kabupaten চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় ঠিকাদার নিহত, অনিয়ন্ত্রিত যান চলাচলে বাড়ছে মৃত্যুর ঝুঁকি 29 Views নভেম্বরেও লাগামহীন ডেঙ্গু: চাঁদপুরে ১৬ দিনে আক্রান্ত ১৩৫, স্বাস্থ্যঝুঁকিতে জনজীবন Berita Kabupaten নভেম্বরেও লাগামহীন ডেঙ্গু: চাঁদপুরে ১৬ দিনে আক্রান্ত ১৩৫, স্বাস্থ্যঝুঁকিতে জনজীবন 27 Views ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড Berita Kabupaten ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড 37 Views ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড Berita Kabupaten ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড 27 Views গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ও ১০ কারখানায় ছুটি Berita Kabupaten গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ও ১০ কারখানায় ছুটি 35 Views ফরিদপুরে রাজনৈতিক সংঘর্ষে কৃষক দল নেতা নিহত: মহাসড়কে অস্থিরতা ও উত্তপ্ত পরিস্থিতি Berita Kabupaten ফরিদপুরে রাজনৈতিক সংঘর্ষে কৃষক দল নেতা নিহত: মহাসড়কে অস্থিরতা ও উত্তপ্ত পরিস্থিতি 66 Views