ঝালকাঠি: দীর্ঘ প্রচেষ্টার পর হারিয়ে যাওয়া ১৫টি (পনের) মোবাইল ফোন উদ্ধার করে সেগুলোর প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে ঝালকাঠি জেলা পুলিশ। বুধবার, ৮ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দে, ঝালকাঠি জেলা পুলিশ সুপার মহোদয়ের কার্যালয়ের কনফারেন্স রুমে এক অনুষ্ঠানের মাধ্যমে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।
সুযোগ্য পুলিশ সুপার জনাব উজ্জ্বল কুমার রায় মহোদয়, এই উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেন। পুলিশ সুপারের নির্দেশনায় এবং সার্বিক তত্ত্বাবধানে জেলা পুলিশের আইসিটি শাখা, ঝালকাঠি বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া এই মূল্যবান ফোনগুলো প্রযুক্তি ও কৌশল ব্যবহার করে সফলভাবে উদ্ধার করে।
হারিয়ে যাওয়া মূল্যবান মোবাইল ফোনগুলো ফিরে পেয়ে মালিকদের চোখে-মুখে ছিল আনন্দের ছাপ। তারা ঝালকাঠি জেলা পুলিশ সুপার মহোদয় এবং জেলা পুলিশকে তাদের এই সফল ও জনমুখী উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তাদের মতে, পুলিশের এই প্রচেষ্টা নাগরিকদের প্রতি তাদের দায়বদ্ধতা এবং সেবার মনোভাবকে স্পষ্ট করে তোলে।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, (প্রশাসন ও অর্থ) ঝালকাঠি মহোদয়, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, ঝালকাঠি সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। এই উদ্যোগ ঝালকাঠি জেলা পুলিশের জনসেবা এবং প্রযুক্তিগত সক্ষমতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো।
تطبيق «Eye News BD»
تعليقات 0