কুষ্টিয়া আদালতের এজলাসকক্ষে ছুরিসহ যুবক আটক | আই নিউজ বিডি

কুষ্টিয়া

কুষ্টিয়া আদালতের এজলাসকক্ষে ছুরিসহ যুবক আটক

আদালতের মতো সংবেদনশীল স্থানে এমন ঘটনা আগে খুব একটা শোনা যায়নি। কুষ্টিয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসকক্ষ থেকে বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা ১১টার দিকে ধারালো ছুরিসহ এক যুবককে আটক করেছে কো..
Partilhar no Eidok
কুষ্টিয়া আদালতের এজলাসকক্ষে ছুরিসহ যুবক আটক
Foto: arquivo

আটক ব্যক্তির নাম জুম্মান খান (২৬)। তিনি কুষ্টিয়া শহরের মিলপাড়া এলাকার একরাম খানের ছেলে।
সূত্রে জানা গেছে, আদালতের বিচারকাজ শুরু হওয়ার আগে থেকেই এজলাসকক্ষে বসে ছিলেন ওই যুবক। বিচারক আসার আগমুহূর্তে কোর্ট পুলিশের সদস্যরা সবাইকে বাইরে যেতে বললে তিনি সন্দেহজনকভাবে সেখানেই বসে থাকেন। এতে পুলিশের নজরে আসে তাঁর অস্বাভাবিক আচরণ। পরে দেহ তল্লাশি করে প্যান্টের পেছনের পকেট থেকে ১৩ ইঞ্চি লম্বা সুইচ গিয়ারের মতো ধারালো ছুরি উদ্ধার করা হয়।
কোর্ট পুলিশের ইন্সপেক্টর মনোরঞ্জন মিস্ত্রী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুম্মানের কাছ থেকে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, আদালতের ভেতর বড় ধরনের অপরাধ ঘটানোর উদ্দেশ্যে আগেভাগে এজলাসকক্ষে প্রবেশ করেছিল সে। তাঁর বিরুদ্ধে আগে থেকেই তিনটি মামলা রয়েছে।
ঘটনার পর কোর্ট পুলিশের এটিএসআই আনিসুর রহমান বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, “এজলাসকক্ষে ধারালো অস্ত্রসহ প্রবেশের অভিযোগে মামলা হয়েছে। আটক আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”
এই ঘটনায় আদালতপাড়া ও প্রশাসনিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা জোরদারের পাশাপাশি আদালতের ভেতর ও আশপাশে নজরদারি আরও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

Comentários 0

Nenhum comentário encontrado

Artigos relacionados

সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ Notícias do distrito সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ 19 Views সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় Notícias do distrito সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 17 Views দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা Notícias do distrito দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 30 Views সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা Notícias do distrito সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 88 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন Notícias do distrito অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 69 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা Notícias do distrito মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 63 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ Notícias do distrito ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 33 Views