কুষ্টিয়া আদালতের এজলাসকক্ষে ছুরিসহ যুবক আটক | আই নিউজ বিডি

কুষ্টিয়া

কুষ্টিয়া আদালতের এজলাসকক্ষে ছুরিসহ যুবক আটক

আদালতের মতো সংবেদনশীল স্থানে এমন ঘটনা আগে খুব একটা শোনা যায়নি। কুষ্টিয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসকক্ষ থেকে বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা ১১টার দিকে ধারালো ছুরিসহ এক যুবককে আটক করেছে কো..
Eidok-এ শেয়ার
কুষ্টিয়া আদালতের এজলাসকক্ষে ছুরিসহ যুবক আটক
ছবি: সংগৃহীত

আটক ব্যক্তির নাম জুম্মান খান (২৬)। তিনি কুষ্টিয়া শহরের মিলপাড়া এলাকার একরাম খানের ছেলে।
সূত্রে জানা গেছে, আদালতের বিচারকাজ শুরু হওয়ার আগে থেকেই এজলাসকক্ষে বসে ছিলেন ওই যুবক। বিচারক আসার আগমুহূর্তে কোর্ট পুলিশের সদস্যরা সবাইকে বাইরে যেতে বললে তিনি সন্দেহজনকভাবে সেখানেই বসে থাকেন। এতে পুলিশের নজরে আসে তাঁর অস্বাভাবিক আচরণ। পরে দেহ তল্লাশি করে প্যান্টের পেছনের পকেট থেকে ১৩ ইঞ্চি লম্বা সুইচ গিয়ারের মতো ধারালো ছুরি উদ্ধার করা হয়।
কোর্ট পুলিশের ইন্সপেক্টর মনোরঞ্জন মিস্ত্রী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুম্মানের কাছ থেকে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, আদালতের ভেতর বড় ধরনের অপরাধ ঘটানোর উদ্দেশ্যে আগেভাগে এজলাসকক্ষে প্রবেশ করেছিল সে। তাঁর বিরুদ্ধে আগে থেকেই তিনটি মামলা রয়েছে।
ঘটনার পর কোর্ট পুলিশের এটিএসআই আনিসুর রহমান বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, “এজলাসকক্ষে ধারালো অস্ত্রসহ প্রবেশের অভিযোগে মামলা হয়েছে। আটক আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”
এই ঘটনায় আদালতপাড়া ও প্রশাসনিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা জোরদারের পাশাপাশি আদালতের ভেতর ও আশপাশে নজরদারি আরও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা Районные новости সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 80 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন Районные новости অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 60 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা Районные новости মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 54 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ Районные новости ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 29 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা Районные новости ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 64 Views ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার Районные новости ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 39 Views ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার Районные новости ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 51 Views