বিরলে ৬৯০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার | আই নিউজ বিডি

বিরলে ৬৯০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার

Abu Rayhan avatar   
Abu Rayhan
বিরলে ৬৯০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার
বিরলে ৬৯০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার
ছবি: সংগৃহীত
দিনাজপুরের বিরল উপজেলায় বিশেষ অভিযানে ৬৯০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (০৯ অক্টোবর ২০২৫) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কিশোরীগঞ্জ বিওপির ট..

দিনাজপুরের বিরল উপজেলায় বিশেষ অভিযানে ৬৯০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (০৯ অক্টোবর ২০২৫) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কিশোরীগঞ্জ বিওপির টহলদল সীমান্ত পিলার ৩৩১/৪-এস থেকে প্রায় ১.৫ কিলোমিটার ভেতরে নোনাগ্রাম এলাকায় অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ব্যাগ তল্লাশি করে ৬৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

বিজিবি জানায়, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি চোরাকারবারীদের শনাক্তে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।

Aucun commentaire trouvé


News Card Generator