বিচার প্রার্থীদের জন্য বরগুনায় ন্যায়কুঞ্জের শুভ উদ্বোধন.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বিচার প্রার্থীদের জন্য বরগুনায় ন্যায়কুঞ্জের শুভ উদ্বোধন..

মোঃ আতিকুর রহমান ইশতি avatar   
মোঃ আতিকুর রহমান ইশতি
বিচার প্রার্থীদের জন্য বরগুনায় ন্যায়কুঞ্জের শুভ উদ্বোধন..
বিচার প্রার্থীদের জন্য বরগুনায় ন্যায়কুঞ্জের শুভ উদ্বোধন..
ছবি: সংগৃহীত
বরগুনার আদালত চত্বরে বিচার প্রার্থীদের জন্য ন্যায়কুঞ্জ বিশ্রামাগার উদ্বোধন করেন বিচারপতি জে. বি. এম. হাসান।..

বরগুনা প্রতিনিধি:

 

বিচার প্রার্থীদের জন্য বরগুনা জেলা আদালত প্রাঙ্গণে নির্মিত 'ন্যায়কুঞ্জ' বিশ্রামাগারের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি জে. বি. এম. হাসান।

 

এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনা জেলা ও দায়রা জজ মো: সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম, জেলা ও দায়রা জজ (নারী ও শিশু) লাইলাতুল ফেরদৌস, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: সাইফুল আলম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো: ওসমান গনি, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাসুদ (পিপিএম) এবং গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোল্লা রবিউল ইসলাম সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

 

প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি জে. বি. এম. হাসান বলেন, 'ন্যায়কুঞ্জ' নির্মাণের মাধ্যমে দূর দূরান্ত থেকে আসা বিচার প্রার্থীদের জন্য একটি সুন্দর ও শান্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। তিনি আরো বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে সকলকে একযোগে আন্তরিকতার সাথে কাজ করে যেতে হবে।

 

উদ্বোধন শেষে বিচারপতি জে. বি. এম. হাসান বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিভিন্ন কক্ষ ও ভবন ঘুরে দেখেন এবং বিচারক, আইনজীবী ও বিচার প্রার্থীদের জন্য অবকাঠামোগত উন্নয়নে তাঁর পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তিনি বরগুনায় ১২ তলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণের স্থান নির্বাচন সংক্রান্ত বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করেন।

 

এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুগ্ম জেলা ও দায়রা জজ-১ কাজী আশরাফুজ্জামান, যুগ্ম জেলা ও দায়রা জজ-২ দেব্রত বিশ্বাস, সিনিয়র সহকারী জজ এম এ আজহারুল ইসলাম, সহকারি জজ আরিফ হোসেন, মোহা: রানা শেখ, সেলিনা আক্তার এবং পাবলিক প্রসিকিউটর অ্যাড. নুরুল আমিনসহ স্থানীয় প্রশাসন ও বিচার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।

 

উল্লেখ্য, ২০২৩ সালের ২ জুন বিচার প্রার্থীদের জন্য আধুনিক এই বিশ্রামাগার 'ন্যায়কুঞ্জ'-এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো: সেলিম। এটি বরগুনার বিচার ব্যবস্থাকে আরও উন্নত ও যুগোপযোগী করে তুলতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator