আশুলিয়ায় অভিযান চালিয়ে অস্ত্রধারী গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

আশুলিয়ায় অভিযান চালিয়ে অস্ত্রধারী গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।..

KAMRUL HASAN SHARIF avatar   
KAMRUL HASAN SHARIF
আশুলিয়ায় অভিযান চালিয়ে অস্ত্রধারী গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।..
আশুলিয়ায় অভিযান চালিয়ে অস্ত্রধারী গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।..
ছবি: সংগৃহীত
সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে অস্ত্রধারী গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে জামগড়া আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা। এ সময় তাদের হেফাজত থেকে একটি অত্যাধুনিক শটগান ও দেশীয় তৈরি ধারালো অস্ত্র উদ্ধার করা হ..

বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভোররাত ৪টার দিকে আশুলিয়ার ঘোষবাগ পূর্বপাড়া এলাকার থেকে তাদের আটক করা হয়।

আটককৃতেরা হলো— আশুলিয়ার ঘোষবাগ এলাকার শহিদুলের ছেলে বিশাল (২০), একই এলাকার রইস উদ্দিনের ছেলে নাজমুল (২০) ও আহসান হাবিবের ছেলে শিপন (২১)।

যৌথ বাহিনী জানায়, বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার ঘোষবাগ পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রধারী গ্যাংয়ের তিন সদস্যকে আটক করা হয়েছে। পরে তাদের বাসায় তল্লাশি চালিয়ে একটি অত্যাধুনিক শটগান, দেশীয় তৈরি ধারালো অস্ত্র, চাঁদাবাজির টাকা এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে একটি শটগান, ১৩টি চাপাতি, ৪টি ছুরি, একটি তার কাটার, চাঁদাবাজির ৩৬ হাজার ৭৬০ টাকা এবং ছয়টি মোবাইল ফোন।

যৌথ বাহিনী আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের ও উদ্ধারকৃত অস্ত্রসমূহ আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, রাতে অস্ত্রসহ আটক তিন আসামিকে থানায় হস্তান্তর করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের হেফাজত থেকে উদ্ধার হওয়া ১টি অত্যাধুনিক শটগান ও দেশীয় তৈরি ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Walang nakitang komento


News Card Generator