আবরার ফাহাদ ভারতীয় আগ্রাসনবিরোধী প্রথম শহীদ: ইবি ভিসি | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

আবরার ফাহাদ ভারতীয় আগ্রাসনবিরোধী প্রথম শহীদ: ইবি ভিসি

Mahfujul Haque Piyas avatar   
Mahfujul Haque Piyas
আবরার ফাহাদ ভারতীয় আগ্রাসনবিরোধী প্রথম শহীদ: ইবি ভিসি
আবরার ফাহাদ ভারতীয় আগ্রাসনবিরোধী প্রথম শহীদ: ইবি ভিসি
ছবি: সংগৃহীত
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, আবরার ফাহাদ ছিলেন ভারতীয় আগ্রাসনবাদ ও এদেশীয় স্বৈরাচারবিরোধী আন্দোলনের প্রথম শহীদ।..

মাহফুজুল হক পিয়াস, ইবি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, আবরার ফাহাদ ছিলেন ভারতীয় আগ্রাসনবাদ ও এদেশীয় স্বৈরাচারবিরোধী আন্দোলনের প্রথম শহীদ। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে মত প্রকাশ করতে গিয়েই তিনি শহীদ হয়েছিলেন।

 

মঙ্গলবার (৭ অক্টোবর) শহীদ আবরার ফাহাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

 

ভিসি বলেন, “আবরার শুধু একটি নাম নয়, তিনি ছিলেন আগ্রাসনবিরোধী আন্দোলনের অগ্রসৈনিক। তার মৃত্যু ছিল জুলাই-আগস্ট বিপ্লবের পূর্বাভাস। আবরারকে স্মরণ করেই তরুণরা উজ্জীবিত হয়েছিল, যা পরবর্তীতে এদেশীয় স্বৈরাচারবিরোধী আন্দোলনকে শক্তিশালী করেছিল।”

 

তিনি আরও বলেন, “আবরার ছিলেন দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের অনুপ্রেরণা। তার আত্মত্যাগ নতুন ধারার আন্দোলনের জন্ম দিয়েছে। পরবর্তী লড়াইগুলোতে আবরারের সাহস ও আত্মত্যাগ আমাদের পথপ্রদর্শক হয়েছে।”

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মনজুরুল হক, থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. আ. ব. ম. সিদ্দিকুর রহমান আশ্রাফী, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. ওবাইদুল ইসলাম এবং প্রক্টর প্রফেসর ড. মো. শাহীনুজ্জামান।

 

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, ছাত্র সংগঠনের নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Inga kommentarer hittades


News Card Generator