টাঙ্গাইল

টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজ ঐক্য পরিষদের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উদযাপন

মানুষ গড়ার কারিগর শিক্ষক
Share on Eidok
টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজ ঐক্য পরিষদের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উদযাপন
Photo: collected

 

মো. শামীমুল হক (চাতক) 
প্রতিনিধি : নাগরপুর (টাঙ্গাইল)

 

 

“মানুষ গড়ার কারিগর শিক্ষক” এই স্লোগানকে সামনে রেখে সারা বিশ্বের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫। এ উপলক্ষে রোববার (৫ অক্টোবর) টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজ ঐক্য পরিষদ, নাগরপুর উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকাল ১১টায় নাগরপুর সরকারি কলেজ গেট থেকে রেলিটি শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে আলোচনা সভায় মিলিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজ ঐক্য পরিষদ, নাগরপুর উপজেলা শাখার সভাপতি ও সূর্য শিক্ষা পরিবারের চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা (গোলাম)। সঞ্চালনায় ছিলেন যদুনাথ কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষিকা আরেফিনা আক্তার মিতালি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান। তিনি বলেন, “শিক্ষকের সম্মান সবার উপরে। শিক্ষকদের বাদ দিয়ে কোনো উন্নয়ন বা অগ্রগতি কল্পনা করা যায় না।” 
সভাপতির বক্তব্যে গোলাম মোস্তফা (গোলাম) বলেন, “মোম যেমন নিজে জ্বলে অন্যকে আলো দেয়, তেমনি শিক্ষক নিজের ত্যাগ ও শ্রমে সমাজকে আলোকিত করেন। পিতা-মাতা সন্তানকে জন্ম দেন, আর শিক্ষক তাদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলেন।”

তিনি আরও স্মরণ করেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মাইরিনের আত্মত্যাগের কথা—যিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন ছাত্রছাত্রীদের জীবন বাঁচাতে।

সবশেষে তিনি তাঁর প্রিয় শিক্ষকদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং সকল শিক্ষককে বিশ্ব শিক্ষক দিবসের শুভেচ্ছা জানান।

উক্ত রেলি ও আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন নাগরপুর মহিলা কলেজের অধ্যক্ষ মো. আনিসুর রহমান আনিস, এম. ওয়াহেদ আলী কিন্ডারগার্টেনের পরিচালক মো. শফিউদ্দিন আহমেদ, নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলের পরিচালক সাবিনা ইয়াসমিন, লিটল স্টার কিন্ডারগার্টেনের পরিচালক মো. আজিম হোসেন, প্রতিভা প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক মো. শরিফুল মোল্লা মানিক, শহীদ ক্যাডেট একাডেমির পরিচালক মো. শাহিন মিয়া, মর্নিং ডিউ কিন্ডারগার্টেনের পরিচালক মাহবুবা আক্তার, জয়ভোগ কিন্ডারগার্টেনের পরিচালক মো. নজরুল ইসলাম, রেসিডেন্সিয়াল স্কুলের অধ্যক্ষ জাকারিয়া ইসলাম এবং রফিক রাজু ক্যাডেট স্কুলের পরিচালক মোস্তাক আহমেদ প্রমুখ।

এছাড়াও বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজ ঐক্য পরিষদ, নাগরপুর উপজেলা শাখার অন্তর্ভুক্ত বিভিন্ন স্কুলের পরিচালক ও শিক্ষক-শিক্ষিকারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

 

 

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Comments 0

No comments found

Related News Articles

ফরিদপুরে দৈনিক দিনপত্রের প্রতিনিধি সম্মেলন, সংবাদ পরিবেশনের মানোন্নয়নে মতবিনিময় District News ফরিদপুরে দৈনিক দিনপত্রের প্রতিনিধি সম্মেলন, সংবাদ পরিবেশনের মানোন্নয়নে মতবিনিময় 61 Views ঠাকুরগাঁওয়ে ১০০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার: মাদক বিস্তারের নতুন আতঙ্ক District News ঠাকুরগাঁওয়ে ১০০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার: মাদক বিস্তারের নতুন আতঙ্ক 68 Views ঝালকাঠি কলেজ খেয়াঘাট এলাকায় ২৮ শতাংশ সরকারি জমি অবৈধ দখলমুক্ত District News ঝালকাঠি কলেজ খেয়াঘাট এলাকায় ২৮ শতাংশ সরকারি জমি অবৈধ দখলমুক্ত 33 Views সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে ট্রেইলারের চাপায় কর্মচারীর মৃত্যু District News সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে ট্রেইলারের চাপায় কর্মচারীর মৃত্যু 47 Views সীতাকুণ্ডে চকলেটের প্রলোভনে ৮ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক District News সীতাকুণ্ডে চকলেটের প্রলোভনে ৮ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক 47 Views সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন District News সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 83 Views ঈশ্বরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা District News ঈশ্বরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা 25 Views