সাতকানিয়া থানার নতুন ওসি আবু কাওসার

সাতকানিয়া থানার নতুন ওসি হিসেবে যোগদান করেছেন আবু মাহমুদ কাওসার হোসেন।
Bagikan di Eidok
সাতকানিয়া থানার নতুন ওসি আবু কাওসার
Foto: dikumpulkan
মো: মনজুর আলম (মঞ্জু)
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি:
 
সাতকানিয়া থানার নতুন ওসি হিসেবে যোগদান করেছেন আবু মাহমুদ কাওসার হোসেন।
 
বৃহস্পতিবার (২ অক্টোবর) তিনি নতুন কর্মস্থলে যোগদান করেছেন। ইতিপূর্বে তিনি চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখার ওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। 
 
গোয়েন্দা শাখার আগে তিনি গত বছরের ২০ নভেম্বর হতে এ বছরের ৭ সেপ্টেম্বর পর্যন্ত ১০ মাস হাটহাজারী থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ওসি হিসেবে হাটহাজারীতে তাঁর প্রথম পদায়ন। এর আগে ছিলেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশে। 
 
জানাযায়, গত ৬ সেপ্টেম্বর শনিবার সকালে আরিয়ান ইব্রাহীম নামক এক ছেলে হাটহাজারী মাদরাসাকে কেন্দ্র করে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেয়। উক্ত ফেসবুক পোস্টকে কেন্দ্র করে রাতে হাটহাজারী মাদরাসার ছাত্রদের সাথে স্থানীয় একটি পক্ষের ব্যাপক সংঘর্ষ হয়। পরদিন ৭ সেপ্টেম্বর রবিবার বিকালে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে মাদরাসা কতৃপক্ষ সংবাদ সম্মেলন করে। 
 
একই দিন রাত ১১ টায় ওসি আবু কাউসার মাহমুদ হোসেনকে ডিবিতে বদলী করা হয়। ৩২ দিনের মাথায় তিনি সাতকানিয়া থানার ওসি হিসেবে যোগদান করলেন।
 
উল্লেখ্য, এ বছরের ১৩ ফেব্রুয়ারী ওসি হিসেবে সাতকানিয়া থানায় যোগদান করেছিলেন মোঃ জাহিদুল ইসলাম। বিভিন্ন অভিযোগের কারণে সাত মাসের মাথায় ২৯ সেপ্টেম্বর তাকে প্রত্যাহার করে নেয়া হয়।
 
নতুন যোগদানকৃত ওসি আবু মাহমুদ কাওসার হোসেনের জন্ম মাদারীপুর জেলায়।  
 
মুঠোফোনে আলাপকালে তিনি এ প্রতিবেদককে বলেন, সাতকানিয়া থানায় নতুন যোগদান করেছি। সকলের সহযোগিতা নিয়ে অর্পিত দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ।
Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Komentar 0

Tidak ada komentar yang ditemukan

Artikel Terkait

সোনারগাঁয়ে হত্যা মামলার আসামির সঙ্গে সখ্যতায় বিএনপির দুই গ্রুপে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১০ Berita Kabupaten সোনারগাঁয়ে হত্যা মামলার আসামির সঙ্গে সখ্যতায় বিএনপির দুই গ্রুপে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১০ 45 Views বগুড়ার সরকারি মহিলা কলেজের ছাত্রীনিবাসে প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী প্রদান Berita Kabupaten বগুড়ার সরকারি মহিলা কলেজের ছাত্রীনিবাসে প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী প্রদান 91 Views সীতাকুণ্ড প্রেসক্লাবে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন Berita Kabupaten সীতাকুণ্ড প্রেসক্লাবে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন 65 Views ঈশ্বরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে বাড়িঘর ভাঙচুর, থানায় অভিযোগ Berita Kabupaten ঈশ্বরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে বাড়িঘর ভাঙচুর, থানায় অভিযোগ 59 Views সীতাকুণ্ডে ভাড়া বাসায় জাল টাকা তৈরির কারখানা, ৩ লাখ টাকাসহ আটক ১ Berita Kabupaten সীতাকুণ্ডে ভাড়া বাসায় জাল টাকা তৈরির কারখানা, ৩ লাখ টাকাসহ আটক ১ 70 Views নেত্রকোনায় বিজয় ম্যারাথন-২০২৬: মুক্তিযুদ্ধের চেতনায় স্বাস্থ্যসচেতনতার নতুন মাত্রা Berita Kabupaten নেত্রকোনায় বিজয় ম্যারাথন-২০২৬: মুক্তিযুদ্ধের চেতনায় স্বাস্থ্যসচেতনতার নতুন মাত্রা 69 Views লকডাউন প্রতিহত করতে সীতাকুণ্ডে রাজপথে বিএনপি, বিক্ষোভ মিছিল ও সমাবেশ Berita Kabupaten লকডাউন প্রতিহত করতে সীতাকুণ্ডে রাজপথে বিএনপি, বিক্ষোভ মিছিল ও সমাবেশ 49 Views