সাতকানিয়া থানার নতুন ওসি আবু কাওসার

সাতকানিয়া থানার নতুন ওসি হিসেবে যোগদান করেছেন আবু মাহমুদ কাওসার হোসেন।
Eidok-এ শেয়ার
সাতকানিয়া থানার নতুন ওসি আবু কাওসার
ছবি: সংগৃহীত
মো: মনজুর আলম (মঞ্জু)
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি:
 
সাতকানিয়া থানার নতুন ওসি হিসেবে যোগদান করেছেন আবু মাহমুদ কাওসার হোসেন।
 
বৃহস্পতিবার (২ অক্টোবর) তিনি নতুন কর্মস্থলে যোগদান করেছেন। ইতিপূর্বে তিনি চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখার ওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। 
 
গোয়েন্দা শাখার আগে তিনি গত বছরের ২০ নভেম্বর হতে এ বছরের ৭ সেপ্টেম্বর পর্যন্ত ১০ মাস হাটহাজারী থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ওসি হিসেবে হাটহাজারীতে তাঁর প্রথম পদায়ন। এর আগে ছিলেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশে। 
 
জানাযায়, গত ৬ সেপ্টেম্বর শনিবার সকালে আরিয়ান ইব্রাহীম নামক এক ছেলে হাটহাজারী মাদরাসাকে কেন্দ্র করে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেয়। উক্ত ফেসবুক পোস্টকে কেন্দ্র করে রাতে হাটহাজারী মাদরাসার ছাত্রদের সাথে স্থানীয় একটি পক্ষের ব্যাপক সংঘর্ষ হয়। পরদিন ৭ সেপ্টেম্বর রবিবার বিকালে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে মাদরাসা কতৃপক্ষ সংবাদ সম্মেলন করে। 
 
একই দিন রাত ১১ টায় ওসি আবু কাউসার মাহমুদ হোসেনকে ডিবিতে বদলী করা হয়। ৩২ দিনের মাথায় তিনি সাতকানিয়া থানার ওসি হিসেবে যোগদান করলেন।
 
উল্লেখ্য, এ বছরের ১৩ ফেব্রুয়ারী ওসি হিসেবে সাতকানিয়া থানায় যোগদান করেছিলেন মোঃ জাহিদুল ইসলাম। বিভিন্ন অভিযোগের কারণে সাত মাসের মাথায় ২৯ সেপ্টেম্বর তাকে প্রত্যাহার করে নেয়া হয়।
 
নতুন যোগদানকৃত ওসি আবু মাহমুদ কাওসার হোসেনের জন্ম মাদারীপুর জেলায়।  
 
মুঠোফোনে আলাপকালে তিনি এ প্রতিবেদককে বলেন, সাতকানিয়া থানায় নতুন যোগদান করেছি। সকলের সহযোগিতা নিয়ে অর্পিত দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ।
হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

শরীয়তপুরে লকডাউন ঘিরে সংঘর্ষে যুবলীগ কর্মী ইব্রাহিম সিপাহী নিহত, গুলিবিদ্ধ ২ জেলার খবর শরীয়তপুরে লকডাউন ঘিরে সংঘর্ষে যুবলীগ কর্মী ইব্রাহিম সিপাহী নিহত, গুলিবিদ্ধ ২ 12 ভিউ সোনারগাঁয়ে হত্যা মামলার আসামির সঙ্গে সখ্যতায় বিএনপির দুই গ্রুপে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১০ জেলার খবর সোনারগাঁয়ে হত্যা মামলার আসামির সঙ্গে সখ্যতায় বিএনপির দুই গ্রুপে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১০ 46 ভিউ বগুড়ার সরকারি মহিলা কলেজের ছাত্রীনিবাসে প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী প্রদান জেলার খবর বগুড়ার সরকারি মহিলা কলেজের ছাত্রীনিবাসে প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী প্রদান 91 ভিউ সীতাকুণ্ড প্রেসক্লাবে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন জেলার খবর সীতাকুণ্ড প্রেসক্লাবে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন 70 ভিউ ঈশ্বরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে বাড়িঘর ভাঙচুর, থানায় অভিযোগ জেলার খবর ঈশ্বরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে বাড়িঘর ভাঙচুর, থানায় অভিযোগ 59 ভিউ সীতাকুণ্ডে ভাড়া বাসায় জাল টাকা তৈরির কারখানা, ৩ লাখ টাকাসহ আটক ১ জেলার খবর সীতাকুণ্ডে ভাড়া বাসায় জাল টাকা তৈরির কারখানা, ৩ লাখ টাকাসহ আটক ১ 70 ভিউ নেত্রকোনায় বিজয় ম্যারাথন-২০২৬: মুক্তিযুদ্ধের চেতনায় স্বাস্থ্যসচেতনতার নতুন মাত্রা জেলার খবর নেত্রকোনায় বিজয় ম্যারাথন-২০২৬: মুক্তিযুদ্ধের চেতনায় স্বাস্থ্যসচেতনতার নতুন মাত্রা 70 ভিউ