সুষ্ঠু নির্বাচনের জন্য তরুণ নেতৃত্বের বিকল্প নেই: রাশেদ

Rashed Khan, General Secretary of Gana Adhikar Parishad, said that there is no alternative to youth leadership for state reform, justice for genocide, and fair elections. The July uprising has opened ..
Del på Eidok
সুষ্ঠু নির্বাচনের জন্য তরুণ নেতৃত্বের বিকল্প নেই: রাশেদ
Foto: arkiv

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খাঁন মনে করেন, রাষ্ট্রকে নতুন পথে এগিয়ে নিতে তরুণ নেতৃত্বের বিকল্প নেই। বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় ঝিনাইদহ সদর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ কালে তিনি বলেন, “রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হলে তরুণদের এগিয়ে আসতে হবে। দেশ গঠনে সামনে থেকে তরুণদের নেতৃত্ব দেওয়ার কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, জুলাই মাসের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গঠনের সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে দেশের তরুণ নেতাদের আপামর সাধারণ মানুষের কাছে পৌঁছাতে হবে। জনগণের ভোটাধিকার ও মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে হলে মানুষের আকাঙ্ক্ষা শুনে, তাদের চাওয়া-পাওয়া বুঝে, সেই অনুযায়ী কাজ করতে হবে। স্বনির্ভর ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ গঠনের নতুন বার্তা জনগণের কাছে তুলে ধরতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

রাশেদ খাঁন বলেন, “গণঅধিকার পরিষদের তরুণ নেতারা মানুষের দ্বারে দ্বারে ঘুরছে, মানুষের কষ্ট ও প্রত্যাশার কথা জানার চেষ্টা করছে। আমাদের লক্ষ্য, উদ্দেশ্য, নীতি ও আদর্শ জনগণের কাছে তুলে ধরা। মানুষ তরুণ নেতৃত্বের ওপর আস্থা রাখতে চায়। গত ১৬ বছরে দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণে কেউ কাজ করেনি। আমরা যারা জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছি, তারা সবাই মিলে জনগণের আকাঙ্ক্ষা পূরণের রাজনীতি প্রতিষ্ঠা করব, ইনশাআল্লাহ।

তিনি আরও জানান, তরুণরা যদি রাজনীতিতে নেতৃত্বে আসে, তাহলে নতুন প্রজন্মের চিন্তা, শক্তি ও উদ্যম দিয়ে দেশকে নতুন দিগন্তে নিয়ে যাওয়া সম্ভব হবে। শুধু রাজনৈতিক পরিবর্তন নয়, সমাজের প্রতিটি স্তরে তরুণদের সক্রিয় অংশগ্রহণ দেশের উন্নয়ন ও গণতন্ত্রের ভিত্তি আরও মজবুত করবে।

এদিন বিকাল থেকে সদর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রাশেদ খাঁন। স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে তিনি তাদের সমস্যার কথা শোনেন এবং গণঅধিকার পরিষদের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এ সময় জেলা গণঅধিকার পরিষদের নেতারাও উপস্থিত ছিলেন।

রাশেদ খাঁনের মতে, তরুণ নেতৃত্বের বিকাশই হতে পারে একটি সুষ্ঠু, স্বচ্ছ ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের মূল চাবিকাঠি। নতুন বাংলাদেশ গড়তে তরুণদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা একসঙ্গে কাজ করলে জনগণের প্রত্যাশিত পরিবর্তন নিশ্চিত করতে পারব। তরুণরাই পারে বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যেতে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Kommentarer 0

Ingen kommentarer fundet

relaterede artikler

বগুড়া বারের নির্বাচনে বিএনপি প্যানেলের ‘ক্লিন সুইপ Politik বগুড়া বারের নির্বাচনে বিএনপি প্যানেলের ‘ক্লিন সুইপ 34 Views সীমান্তের ওপার থেকে ইন্ধন ও অগ্নিসন্ত্রাসের ষড়যন্ত্র রুখতে কঠোর অবস্থানে সরকার Politik সীমান্তের ওপার থেকে ইন্ধন ও অগ্নিসন্ত্রাসের ষড়যন্ত্র রুখতে কঠোর অবস্থানে সরকার 62 Views জামায়াতের সাতক্ষীরা সদর উপজেলা কমিটি গঠন, দায়িত্বশীলদের শপথ গ্রহণ Politik জামায়াতের সাতক্ষীরা সদর উপজেলা কমিটি গঠন, দায়িত্বশীলদের শপথ গ্রহণ 59 Views সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ, নেতৃত্বে কাজী আলাউদ্দিন Politik সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ, নেতৃত্বে কাজী আলাউদ্দিন 65 Views ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার: বাংলাদেশে অস্থিরতা এবং ভারতকে ফেলেছে উভয়সংকটে Politik ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার: বাংলাদেশে অস্থিরতা এবং ভারতকে ফেলেছে উভয়সংকটে 83 Views সিরাজগঞ্জ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ছাইদুল, সম্পাদক সোলায়মান Politik সিরাজগঞ্জ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ছাইদুল, সম্পাদক সোলায়মান 87 Views পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিস্ফোরক মন্তব্য: শেখ হাসিনার প্রত্যাবর্তন ও ভারতের অবস্থান নিয়ে তীব্র কূটনৈতিক টানাপোড়েন Politik পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিস্ফোরক মন্তব্য: শেখ হাসিনার প্রত্যাবর্তন ও ভারতের অবস্থান নিয়ে তীব্র কূটনৈতিক টানাপোড়েন 63 Views