বাগেরহাটে মহাসড়কে পিকআপের ধাক্কায় ইজিবাইকের ৪ আরোহী নিহত | আই নিউজ বিডি

বাগেরহাট

বাগেরহাটে মহাসড়কে পিকআপের ধাক্কায় ইজিবাইকের ৪ আরোহী নিহত

বাগেরহাটে মহাসড়কে পিকআপের ধাক্কায় ইজিবাইকের ৪ আরোহী নিহত
Поделиться в Eidok
বাগেরহাটে মহাসড়কে পিকআপের ধাক্কায় ইজিবাইকের ৪ আরোহী নিহত
Фото: из открытых источников
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের ৪ আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ৯টার দিকে উপজেলার কাটাখালী ও টাউন নওয়াপাড়ার মাঝামাঝি এলাকায় খুলনা-বাগেরহাট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তাঁরা হলেন শওকত (৪০), মাসুম (৩০) ও নিপা (২৮)। তাঁদের মধ্যে নিপা একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা বলে জানা গেছে। পুলিশ জানায়, আজ সকাল ৯টার দিকে খুলনাগামী একটি পিকআপ ভ্যান বিপরীত দিক দিয়ে আসা ব্যাটারিচালিত একটি ইজিবাইকে সামনে থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে হতাহতের ওই ঘটনা ঘটে। বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. রাসেলুর রহমান বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়েছে। ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তানভির ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় তিনজনকে মৃত এবং দুজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। আহত দুজনের মধ্যে একজনের নাম হিরণ শেখ (৩৫) এবং অপর একজনের পরিচয় জানা যায়নি। গুরুতর আহত অবস্থায় থাকা অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হলে পথিমধ্যে তাঁর মৃত্যু হয়। কাটাখালী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল হক বলেন, দুর্ঘটনার পর চালক পিকআপটি নিয়ে পালিয়ে গেছেন। পিকআপটি শনাক্ত করে জব্দের চেষ্টা চলছে।

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

কালুখালীতে সর্বহারার নামে অপহরণ বাণিজ্য: নেপথ্যে সাবেক চেয়ারম্যান সূর্য মুনসী Другой কালুখালীতে সর্বহারার নামে অপহরণ বাণিজ্য: নেপথ্যে সাবেক চেয়ারম্যান সূর্য মুনসী 186 Views নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা Другой নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 13 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Другой নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 75 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Другой সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 111 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Другой সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 114 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Другой শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 86 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Другой গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 114 Views