আফজল খান শিমুল
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল কাদের এ বছরের সার্বজনীন শারদীয় দুর্গাউৎসব উপলক্ষে কসবা উপজেলাসহ পুরো দেশবাসীকে সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ আনন্দ উৎসব দুর্গাপজা উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ।
তিনি বলেন, বছরের পর পর আমাদের দেশে হিন্দু সম্প্রদায় সম্পূর্ণ নিরাপদে ও ভয়-ভীতিহীনভাবে তাদের সবচেয়ে বড় এ উৎসবটি পালন করে আসছেন। তাদের প্রতি রইল আমার শুভেচ্ছা । এরই সাথে তাদের নিরাপত্তার জন্য কসবার প্রতিটি পুজা মন্ডপে পুলিশের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, এ দেশ সাম্প্রদায়িক সম্পৃতির এক বিশাল উদাহরণ । কে সংখ্যালঘু বা সংখ্যাগুরু তা আমরা দেখি না। সবাই আমাদের চোঁখে সমান।সব সম্প্রদায়ের নিরাপত্তা দেবার দায়িত্ব আমাদের। আমরা পুলিশের ও বর্তমান অন্তর্বর্তী সরকারের বিশেষ নির্দেশনা মোতাবেক কাজ করছি। কোন অকারেন্স কেউ যদি ঘটানোর চেষ্টা করে তবে তাদের কোন প্রকারে ছাড়া হবে না। জরুরী আমার সাথে যোগাযোগ করার বিশেষ অনুরোধ করেন।