ঢাকা বিভাগেই থাকতে চান শরীয়তপুরবাসী | আই নিউজ বিডি

ঢাকা

ঢাকা বিভাগেই থাকতে চান শরীয়তপুরবাসী

Residents of Shariatpur reject the proposal to join the new Faridpur division, demanding to remain under Dhaka. Local groups warn of intense protests if their demand is ignored.
Eidok-এ শেয়ার
ঢাকা বিভাগেই থাকতে চান শরীয়তপুরবাসী
ছবি: সংগৃহীত

ঢাকা বিভাগের সঙ্গেই থাকতে চায় শরীয়তপুরের মানুষ। প্রস্তাবিত ফরিদপুর বিভাগের অন্তর্ভুক্ত না হয়ে প্রশাসনিকভাবে ঢাকার অংশ হিসেবেই থাকতে চান তারা। সোমবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শরীয়তপুর শহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে স্থানীয় সংগঠন ‘জাগো শরীয়তপুর’ এই দাবি জানায়।

সংবাদ সম্মেলনে জেলা ছাত্রদল, সাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলন এবং সচেতন নাগরিক সমাজসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ভৌগোলিকভাবে ফরিদপুর শরীয়তপুর থেকে অনেক দূরে অবস্থিত, কিন্তু ঢাকা তুলনামূলকভাবে অনেক নিকটবর্তী। শিক্ষা, সংস্কৃতি, চিকিৎসা ও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেও শরীয়তপুরের সঙ্গে ঢাকার নিবিড় সম্পর্ক রয়েছে। পদ্মা সেতু উদ্বোধনের পর সেই সংযোগ আরও সহজ হয়েছে। ফলে শরীয়তপুরকে ফরিদপুর বিভাগের অধীনে নেওয়ার কোনো যৌক্তিকতা নেই। জনগণের দাবি উপেক্ষা করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

জেলা ছাত্রদলের আহ্বায়ক এইচ এম জাকির সংবাদ সম্মেলনে বলেন, “আমরা নতুন বিভাগ গঠনের সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানাই। তবে শরীয়তপুর জেলা ঢাকার সঙ্গে ভূগোলগতভাবে ঘনিষ্ঠ এবং প্রশাসনিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক দিক থেকেও ঢাকার সঙ্গে সম্পর্ক অত্যন্ত গভীর। তাই শরীয়তপুরবাসী ফরিদপুর বিভাগের অংশ হতে চান না। আমরা ঢাকা বিভাগের অংশ হিসেবেই থাকতে চাই এবং থাকব। আমাদের দাবি অগ্রাহ্য করা হলে রাস্তায় নামতে আমরা বাধ্য হব।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির বলেন, “তৎকালীন সরকার একসময় গোপালগঞ্জকে প্রশাসনিকভাবে শক্তিশালী করতে শরীয়তপুরকে ফরিদপুর বিভাগের সঙ্গে যুক্ত করার চেষ্টা করেছিল। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারও একই পাঁয়তারা করছে। কিন্তু আমরা জনগণের পক্ষে থেকে সরকারকে স্পষ্ট জানাতে চাই, যদি জনগণের মতামত উপেক্ষা করে সিদ্ধান্ত নেওয়া হয়, তবে আমরা সরকারের বিপরীতে অবস্থান নেব।

এর আগেও গত ৮ সেপ্টেম্বর একই দাবিতে শরীয়তপুর শহরে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করে ‘জাগো শরীয়তপুর’। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, তারা শান্তিপূর্ণ উপায়ে তাদের দাবি তুলে ধরছে, তবে প্রয়োজনে আরও কঠোর আন্দোলনের দিকে যেতে দ্বিধা করবে না।

স্থানীয়দের মতে, শরীয়তপুরের উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম ঢাকার সঙ্গে সংযুক্ত থাকলেই সঠিকভাবে এগিয়ে যাবে। নতুন বিভাগে যুক্ত হলে প্রশাসনিক জটিলতা এবং মানুষের দৈনন্দিন জীবনে ভোগান্তি বাড়বে। তাই তাদের একটাই দাবি – “আমরা ঢাকা বিভাগের অংশ, ঢাকাতেই থাকতে চাই।

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন חדשות המחוז মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 56 Views সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া חדשות המחוז সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া 59 Views সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক חדשות המחוז সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক 304 Views উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ חדשות המחוז উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ 58 Views ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন חדשות המחוז ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন 49 Views মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১২৫ প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী חדשות המחוז মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১২৫ প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী 70 Views পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে কালাই ডিগ্রী কলেজের নিয়োগ পরীক্ষা স্থগিত חדשות המחוז পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে কালাই ডিগ্রী কলেজের নিয়োগ পরীক্ষা স্থগিত 76 Views