ঢাকা বিভাগেই থাকতে চান শরীয়তপুরবাসী | আই নিউজ বিডি

ঢাকা

ঢাকা বিভাগেই থাকতে চান শরীয়তপুরবাসী

Residents of Shariatpur reject the proposal to join the new Faridpur division, demanding to remain under Dhaka. Local groups warn of intense protests if their demand is ignored.
Eidok-এ শেয়ার
ঢাকা বিভাগেই থাকতে চান শরীয়তপুরবাসী
ছবি: সংগৃহীত

ঢাকা বিভাগের সঙ্গেই থাকতে চায় শরীয়তপুরের মানুষ। প্রস্তাবিত ফরিদপুর বিভাগের অন্তর্ভুক্ত না হয়ে প্রশাসনিকভাবে ঢাকার অংশ হিসেবেই থাকতে চান তারা। সোমবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শরীয়তপুর শহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে স্থানীয় সংগঠন ‘জাগো শরীয়তপুর’ এই দাবি জানায়।

সংবাদ সম্মেলনে জেলা ছাত্রদল, সাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলন এবং সচেতন নাগরিক সমাজসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ভৌগোলিকভাবে ফরিদপুর শরীয়তপুর থেকে অনেক দূরে অবস্থিত, কিন্তু ঢাকা তুলনামূলকভাবে অনেক নিকটবর্তী। শিক্ষা, সংস্কৃতি, চিকিৎসা ও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেও শরীয়তপুরের সঙ্গে ঢাকার নিবিড় সম্পর্ক রয়েছে। পদ্মা সেতু উদ্বোধনের পর সেই সংযোগ আরও সহজ হয়েছে। ফলে শরীয়তপুরকে ফরিদপুর বিভাগের অধীনে নেওয়ার কোনো যৌক্তিকতা নেই। জনগণের দাবি উপেক্ষা করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

জেলা ছাত্রদলের আহ্বায়ক এইচ এম জাকির সংবাদ সম্মেলনে বলেন, “আমরা নতুন বিভাগ গঠনের সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানাই। তবে শরীয়তপুর জেলা ঢাকার সঙ্গে ভূগোলগতভাবে ঘনিষ্ঠ এবং প্রশাসনিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক দিক থেকেও ঢাকার সঙ্গে সম্পর্ক অত্যন্ত গভীর। তাই শরীয়তপুরবাসী ফরিদপুর বিভাগের অংশ হতে চান না। আমরা ঢাকা বিভাগের অংশ হিসেবেই থাকতে চাই এবং থাকব। আমাদের দাবি অগ্রাহ্য করা হলে রাস্তায় নামতে আমরা বাধ্য হব।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির বলেন, “তৎকালীন সরকার একসময় গোপালগঞ্জকে প্রশাসনিকভাবে শক্তিশালী করতে শরীয়তপুরকে ফরিদপুর বিভাগের সঙ্গে যুক্ত করার চেষ্টা করেছিল। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারও একই পাঁয়তারা করছে। কিন্তু আমরা জনগণের পক্ষে থেকে সরকারকে স্পষ্ট জানাতে চাই, যদি জনগণের মতামত উপেক্ষা করে সিদ্ধান্ত নেওয়া হয়, তবে আমরা সরকারের বিপরীতে অবস্থান নেব।

এর আগেও গত ৮ সেপ্টেম্বর একই দাবিতে শরীয়তপুর শহরে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করে ‘জাগো শরীয়তপুর’। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, তারা শান্তিপূর্ণ উপায়ে তাদের দাবি তুলে ধরছে, তবে প্রয়োজনে আরও কঠোর আন্দোলনের দিকে যেতে দ্বিধা করবে না।

স্থানীয়দের মতে, শরীয়তপুরের উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম ঢাকার সঙ্গে সংযুক্ত থাকলেই সঠিকভাবে এগিয়ে যাবে। নতুন বিভাগে যুক্ত হলে প্রশাসনিক জটিলতা এবং মানুষের দৈনন্দিন জীবনে ভোগান্তি বাড়বে। তাই তাদের একটাই দাবি – “আমরা ঢাকা বিভাগের অংশ, ঢাকাতেই থাকতে চাই।

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ أخبار المنطقة ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ 26 Views সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার أخبار المنطقة সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার 28 Views চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু أخبار المنطقة চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু 63 Views চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা أخبار المنطقة চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা 32 Views চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ أخبار المنطقة চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ 61 Views ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার أخبار المنطقة ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার 68 Views সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত أخبار المنطقة সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 36 Views