রিমান্ডে থাকা আসামীর মৃত্যু | আই নিউজ বিডি

রিমান্ডে থাকা আসামীর মৃত্যু

বাগেরহাট সদর থানায় রিমান্ডে থাকা মোজাফফর হোসেন (২৬) নামে এক চুরি মামলা আসামীর মৃত্যু হয়েছে।..
مشاركة على Eidok
রিমান্ডে থাকা আসামীর মৃত্যু
الصورة: مجمّعة

শুক্রবার সকাল ৮টার দিকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মোজাফফর বাগেরহাটের রামপাল উপজেলার ভাগা এলাকার আব্দুল ওহাবের ছেলে।

পুলিশ জানায়, গত ১৮ সেপ্টেম্বর রাতের দিকে বাগেরহাট সদর উপজেলা রাখালগাছি এলাকায় বৈদ্যুতিক তার, ট্রান্সফরমারসহ বিভিন্ন যন্ত্রাংশ চুরির সময় স্থানীয়রা মালামালসহ মোজাফফর হোসেনসহ চার চোরকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। ওইদিনই তাদেরকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন। পরে পুলিশের আবেদনের ভিত্তিতে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আদালত এই চার চোরকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে বাগেরহাট সদর থানায় রিমান্ডে থাকা অবস্থায় মোজাফফর হোসেন হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে পুলিশ দ্রæত তাকে বাগেরহাট জেলা ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যায়। 

বাগেরহাট জেলা ২৫০ শয্যা জেলা হাসপাতালের চিকিৎসক ডা. এস কে সোহেলুর রহমান জানান, হাসপাতালে ইসিজি পরীক্ষায় মোজাফফরের গুরুতর হার্ট অ্যাটাক ধরা পড়ে এবং তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়। তবে এর কিছুক্ষণের মধ্যেই মোজাফফরের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যায়।

বাগেরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, মোজাফফর হোসেনের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মোজাফফরের মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্ত করা হয়েছে। বিকালে মরদেহটি তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেরেই মৃত্যুর সঠিক কারন জানা যাবে।  

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ أخبار المنطقة দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ 77 Views চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। أخبار المنطقة চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 57 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা أخبار المنطقة নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 88 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা أخبار المنطقة নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 51 Views লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী أخبار المنطقة লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 30 Views ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ أخبار المنطقة ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ 68 Views  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক أخبار المنطقة  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক 49 Views