রিমান্ডে থাকা আসামীর মৃত্যু | আই নিউজ বিডি

রিমান্ডে থাকা আসামীর মৃত্যু

বাগেরহাট সদর থানায় রিমান্ডে থাকা মোজাফফর হোসেন (২৬) নামে এক চুরি মামলা আসামীর মৃত্যু হয়েছে।..
Eidok-এ শেয়ার
রিমান্ডে থাকা আসামীর মৃত্যু
ছবি: সংগৃহীত

শুক্রবার সকাল ৮টার দিকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মোজাফফর বাগেরহাটের রামপাল উপজেলার ভাগা এলাকার আব্দুল ওহাবের ছেলে।

পুলিশ জানায়, গত ১৮ সেপ্টেম্বর রাতের দিকে বাগেরহাট সদর উপজেলা রাখালগাছি এলাকায় বৈদ্যুতিক তার, ট্রান্সফরমারসহ বিভিন্ন যন্ত্রাংশ চুরির সময় স্থানীয়রা মালামালসহ মোজাফফর হোসেনসহ চার চোরকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। ওইদিনই তাদেরকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন। পরে পুলিশের আবেদনের ভিত্তিতে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আদালত এই চার চোরকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে বাগেরহাট সদর থানায় রিমান্ডে থাকা অবস্থায় মোজাফফর হোসেন হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে পুলিশ দ্রæত তাকে বাগেরহাট জেলা ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যায়। 

বাগেরহাট জেলা ২৫০ শয্যা জেলা হাসপাতালের চিকিৎসক ডা. এস কে সোহেলুর রহমান জানান, হাসপাতালে ইসিজি পরীক্ষায় মোজাফফরের গুরুতর হার্ট অ্যাটাক ধরা পড়ে এবং তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়। তবে এর কিছুক্ষণের মধ্যেই মোজাফফরের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যায়।

বাগেরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, মোজাফফর হোসেনের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মোজাফফরের মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্ত করা হয়েছে। বিকালে মরদেহটি তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেরেই মৃত্যুর সঠিক কারন জানা যাবে।  

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ज़िला समाचार সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 80 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন ज़िला समाचार অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 64 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা ज़िला समाचार মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 54 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ ज़िला समाचार ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 29 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা ज़िला समाचार ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 64 Views ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার ज़िला समाचार ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 40 Views ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার ज़िला समाचार ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 51 Views