খানসামায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

খানসামায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

MD ABDUL MAZID KHAN avatar   
MD ABDUL MAZID KHAN
খানসামায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
খানসামায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
ছবি: সংগৃহীত
****

 

 

খান মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি 

 

দিনাজপুরের খানসামা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে অনিত সেন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

 

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপাজেলার ২নং ভেড়ভেড়ী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সেনপাড়ায় এ ঘটনা ঘটে।

 

মারা যাওয়া অনিত সেন ওই এলাকার সত্যেন সেনের ছেলে। সম্প্রতি তিনি দিনাজপুর সরকারি কলেজ থেকে মাস্টার্স সম্পন্ন করেছেন।

 

মৃতের পরিবার সূত্রে জানা যায়, সকালে পার্শ্ববর্তী চাচার বাড়িতে বৈদ্যুতিক কাজ করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন অনিত। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সুব্রত হালদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

Nema komentara


News Card Generator