ঝালকাঠি: ঝালকাঠিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে। গত সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার কীর্ত্তিপাশা বাজার সংলগ্ন প্রসন্ন কুমার বালক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে তাকে হাতেনাতে ধরা হয়।
আটককৃত যুবকের নাম শুভ বল (২৯)। তার বাবার নাম সুনীল বল এবং মায়ের নাম বিউটি বল। তিনি কীর্ত্তিপাশা এলাকার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
ডিবি সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) মো. হারুনার রশিদের নেতৃত্বে একটি দল ওই এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় শুভ বল ইয়াবা বিক্রির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশ তাকে হাতেনাতে আটক করে।
উপস্থিত সাক্ষীদের সামনে তার শরীর তল্লাশি করে পরনের লুঙ্গির কোমর থেকে লাল কসটেপে মোড়ানো অবস্থায় ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই এসব মাদকদ্রব্য জব্দ করে ডিবি পুলিশ।
ঝালকাঠি জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে তাদের এই অভিযান ভবিষ্যতে আরও জোরদার হবে।
'Eye News BD' uygulaması
Yorumlar 0