ঝালকাঠি

ঝালকাঠিতে ৪০ পিস ইয়াবাসহ এক যুবক আটক

ডিবি) পুলিশের একটি দল অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে।
Partager sur Eidok
ঝালকাঠিতে ৪০ পিস ইয়াবাসহ এক যুবক আটক
Photo : collectée


ঝালকাঠি: ঝালকাঠিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে। গত সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার কীর্ত্তিপাশা বাজার সংলগ্ন প্রসন্ন কুমার বালক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে তাকে হাতেনাতে ধরা হয়।


আটককৃত যুবকের নাম শুভ বল (২৯)। তার বাবার নাম সুনীল বল এবং মায়ের নাম বিউটি বল। তিনি কীর্ত্তিপাশা এলাকার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
ডিবি সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) মো. হারুনার রশিদের নেতৃত্বে একটি দল ওই এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় শুভ বল ইয়াবা বিক্রির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশ তাকে হাতেনাতে আটক করে।


উপস্থিত সাক্ষীদের সামনে তার শরীর তল্লাশি করে পরনের লুঙ্গির কোমর থেকে লাল কসটেপে মোড়ানো অবস্থায় ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই এসব মাদকদ্রব্য জব্দ করে ডিবি পুলিশ।
ঝালকাঠি জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে তাদের এই অভিযান ভবিষ্যতে আরও জোরদার হবে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

ফুলবাড়ীয়ায় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে পৃথক দুই স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান Loi-Cour ফুলবাড়ীয়ায় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে পৃথক দুই স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান 72 Views শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খালাস Loi-Cour শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খালাস 73 Views শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির আপিল ও ডেথ রেফারেন্সের রায় ঘোষণা শুরু Loi-Cour শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির আপিল ও ডেথ রেফারেন্সের রায় ঘোষণা শুরু 85 Views শ্রীমঙ্গলে মহাদেব ও দুধালয়কে ১.১০ লাখ টাকা জরিমানা Loi-Cour শ্রীমঙ্গলে মহাদেব ও দুধালয়কে ১.১০ লাখ টাকা জরিমানা 727 Views নেত্রকোনার পূর্বধলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি: তৃণমূল পর্যায়ে ন্যায়বিচারের নতুন দিগন্ত Loi-Cour নেত্রকোনার পূর্বধলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি: তৃণমূল পর্যায়ে ন্যায়বিচারের নতুন দিগন্ত 100 Views সাংবাদিকতার সংকট ও নিরাপত্তা ঝুঁকি: পেশাগত দায়িত্ব পালনে কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছেন সংবাদকর্মীরা Loi-Cour সাংবাদিকতার সংকট ও নিরাপত্তা ঝুঁকি: পেশাগত দায়িত্ব পালনে কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছেন সংবাদকর্মীরা 85 Views শাপলা চত্বর হত্যা মামলা: হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে Loi-Cour শাপলা চত্বর হত্যা মামলা: হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে 108 Views