ট্রেনে কাটায় প্রাণ খোযালো ন | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ট্রেনে কাটায় প্রাণ খোযালো ন

Salahuddin Ahmed avatar   
Salahuddin Ahmed
ট্রেনে কাটায় প্রাণ খোযালো ন
ট্রেনে কাটায় প্রাণ খোযালো ন
ছবি: সংগৃহীত
শহরে বসবাসকারি ওই গৃহবধু গ্রাম এলাকায় কি কারনে কাটা পড়ে প্রাণ হারালো তার সঠিক কারন নির্নয় করতে পারেনি সংশ্লিষ্টরা।..
স্টাফ রিপোর্টার, দিনাজপুর  > দিনাজপুরের বিরল এলাকায় ট্রেনে কাটা পড়ে একজন গৃহবধুর প্রাণহানি ঘটেছে। তবে পেছনের কারন জানা যায়নি। 
রেলওয়ে থানার ইনচার্জ আব্দুল মান্নান জানান, আজ সোমবার সকাল বিরলের গনির মোড় এলাকায় ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের চাকায় কাটা পড়ে ময়না বেগম নামে একজন গৃহবধুর মৃত্যু ঘটেছে।
ময়না বেগম (৩৫) শহরের পশ্চিম বালুয়াডাঙ্গা মহল্লার জাহিদুলের স্ত্রী। 
তার লাশ উদ্ধার করে দিনাজপুরের মেডিকেল কলেজের মর্গে ময়না তদন্ত শেষে লাশ স্বনজদের কাছে তুলে দিয়েছেন তারা। তবে শহরে বসবাসকারি ওই গৃহবধু গ্রাম এলাকায় কি কারনে কাটা পড়ে প্রাণ হারালো তার সঠিক কারন নির্নয় করতে পারেননি তারা। পরিবারের পক্ষ থেকে তেমন কিছু জানানো হয়নি।
 
 
Walang nakitang komento


News Card Generator