সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ..

Touhid Sarkar avatar   
Touhid Sarkar
সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ..
সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ..
ছবি: সংগৃহীত
সোহরাওয়ার্দী কলেজ ২৩-২৪ সেশনের প্রথম বর্ষ ফাইনাল পরীক্ষা উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদল। এসময় শিক্ষার্থীদের শুভেচ্ছা ও সফলতা কামনা করা হয়।..

আজ বিকেলে কলেজের রিডিং রুমে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। উদ্যোগটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের ১নং সহ-সাংগঠনিক সম্পাদক আল-আমিন ভূঁইয়া।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম খান, সদস্য মো. জুয়েল ইসলাম জীবন, মো. কাজল আরেফিন ওমি, মোহাম্মদ রেদোয়ান, মো. শামীম, মো. নাহিদসহ কলেজ ও বিভাগীয় ইউনিটের বিভিন্ন নেতৃবৃন্দ।

 

এসময় আল-আমিন ভূঁইয়া বলেন, “ছাত্রদলের মূল কাজই হলো শিক্ষার্থীদের পাশে থাকা। তারেক রহমানের নির্দেশনায়আমরা শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকতে চাই। শিক্ষার্থীদের কল্যাণে একের পর এক সহযোগিতামূলক কাজকরে যাব। আগামী নেতৃত্ব হবে জনকল্যাণমূলক, শিক্ষার্থী বান্ধব এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।”

没有找到评论


News Card Generator