বিরলে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত | আই নিউজ বিডি

বিরলে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Abu Rayhan avatar   
Abu Rayhan
বিরলে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
বিরলে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত
দিনাজপুরের বিরল উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) সক..

দিনাজপুরের বিরল উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ কমপ্লেক্সের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইন্দ্রজীত সাহা।

সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন আলরাব্বি, থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মর্জিনা বেগম, বিজিবির এনায়েতপুর কোম্পানি কমান্ডার নুর আলম, ফায়ার সার্ভিস স্টেশন লিডার হাবিবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আরিফুর রহমান, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বিরল জোনাল অফিসের ডিজিএম আব্দুর রশিদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ধর্মীয় সংগঠনের প্রতিনিধি এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিরল আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেদীপ্ত সরকার।

সভা শেষে উপজেলার ৯৮টি পূজা মণ্ডপের সভাপতি ও সম্পাদকদের হাতে সরকারি সহায়তা হিসেবে ৫০ কেজি করে চালের ডিও লেটার বিতরণ করা হয়।

সভায় পূজার সময় আইনশৃঙ্খলা রক্ষায় উপজেলা প্রশাসনের হটলাইন নম্বর ০১৭৩৩-৩০১১৩২, ফায়ার সার্ভিস, থানা পুলিশ ও জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে তাৎক্ষণিক যোগাযোগ করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator