হবিগঞ্জে বিজিবির কঠোর নিরাপত্তায় শারদীয় দুর্গাপূজা প্রস্তুতি | আই নিউজ বিডি

হবিগঞ্জ

হবিগঞ্জে বিজিবির কঠোর নিরাপত্তায় শারদীয় দুর্গাপূজা প্রস্তুতি

****
Eidok-এ শেয়ার
হবিগঞ্জে বিজিবির কঠোর নিরাপত্তায় শারদীয় দুর্গাপূজা প্রস্তুতি
ছবি: সংগৃহীত

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা জোরদার করেছে। ৫৫ বিজিবির দায়িত্বাধীন ১৬টি বর্ডার আউট পোস্টের ৮ কিলোমিটারের মধ্যে মোট ৫৯টি পূজা মণ্ডপে এবার পূজা অনুষ্ঠিত হবে।

বিজিবি সদস্যরা দিন-রাত টহল ও মোবাইল পেট্রোল চালিয়ে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করছে। সীমান্ত এলাকায় চোরাচালান, নাশকতা ও দুষ্কৃতিকারীদের কার্যক্রম রোধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। প্রতিটি পূজামণ্ডপ কমিটির সঙ্গে নিয়মিত সমন্বয় করছে তারা।

৫৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, “সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সকল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দুষ্কৃতিকারীরা যেন উৎসব নষ্ট করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকা হচ্ছে।”

হবিগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট নলিনী কান্ত রায় নিরু বলেন, “বিজিবি ও প্রশাসনের নিরাপত্তায় আমরা স্বস্তি বোধ করছি। সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ব্যবস্থায় বিজিবির আগাম প্রস্তুতি প্রশংসনীয়। আশা করছি এবছর শান্তিপূর্ণ পূজা উদযাপন হবে।”

সীমান্ত এলাকার পূজামণ্ডপগুলো উৎসবমুখর পরিবেশে সাজানো হচ্ছে। সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠানের প্রস্তুতিও চলছে। বিজিবির সুশৃঙ্খল নিরাপত্তায় এ বছর শারদীয় দুর্গাপূজা নিরাপদ ও আনন্দময় হবে বলে আশা করা যাচ্ছে।

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের פוליטיקה নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের 8 Views নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া פוליטיקה নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া 50 Views পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের פוליטיקה পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের 37 Views টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন פוליטיקה টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন 55 Views গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা פוליטיקה গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা 52 Views গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল פוליטיקה গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল 79 Views গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর פוליטיקה গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর 58 Views