হবিগঞ্জে বিজিবির কঠোর নিরাপত্তায় শারদীয় দুর্গাপূজা প্রস্তুতি.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

হবিগঞ্জে বিজিবির কঠোর নিরাপত্তায় শারদীয় দুর্গাপূজা প্রস্তুতি..

Nahid Hasan avatar   
Nahid Hasan
হবিগঞ্জে বিজিবির কঠোর নিরাপত্তায় শারদীয় দুর্গাপূজা প্রস্তুতি..
হবিগঞ্জে বিজিবির কঠোর নিরাপত্তায় শারদীয় দুর্গাপূজা প্রস্তুতি..
ছবি: সংগৃহীত
****

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা জোরদার করেছে। ৫৫ বিজিবির দায়িত্বাধীন ১৬টি বর্ডার আউট পোস্টের ৮ কিলোমিটারের মধ্যে মোট ৫৯টি পূজা মণ্ডপে এবার পূজা অনুষ্ঠিত হবে।

বিজিবি সদস্যরা দিন-রাত টহল ও মোবাইল পেট্রোল চালিয়ে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করছে। সীমান্ত এলাকায় চোরাচালান, নাশকতা ও দুষ্কৃতিকারীদের কার্যক্রম রোধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। প্রতিটি পূজামণ্ডপ কমিটির সঙ্গে নিয়মিত সমন্বয় করছে তারা।

৫৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, “সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সকল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দুষ্কৃতিকারীরা যেন উৎসব নষ্ট করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকা হচ্ছে।”

হবিগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট নলিনী কান্ত রায় নিরু বলেন, “বিজিবি ও প্রশাসনের নিরাপত্তায় আমরা স্বস্তি বোধ করছি। সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ব্যবস্থায় বিজিবির আগাম প্রস্তুতি প্রশংসনীয়। আশা করছি এবছর শান্তিপূর্ণ পূজা উদযাপন হবে।”

সীমান্ত এলাকার পূজামণ্ডপগুলো উৎসবমুখর পরিবেশে সাজানো হচ্ছে। সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠানের প্রস্তুতিও চলছে। বিজিবির সুশৃঙ্খল নিরাপত্তায় এ বছর শারদীয় দুর্গাপূজা নিরাপদ ও আনন্দময় হবে বলে আশা করা যাচ্ছে।

没有找到评论


News Card Generator