ঝালকাঠি

ঝালকাঠিতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ঝালকাঠি জেলা গোয়েন্দা পুলিশের ( ডিবি) অভিযানে ইয়াবা সহ মো: সুজন রহমান(৪৩)ও সৈয়দ নাজমুল হক রাসেল(৩১) কে আটক করা হয়।..
Eidok पर शेयर करें
ঝালকাঠিতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
फ़ोटो: संग्रहीत


ঝালকাঠি জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে ১১ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ১২টার দিকে ডিবির এসআই (নিঃ) মোঃ মহিউদ্দিন আহমেদ পিপিএম এর নেতৃত্বে একটি বিশেষ টিম সোর্সের মাধ্যমে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ঝালকাঠি পৌরসভার ৯নং ওয়ার্ডের বাশপট্টি মোড়ে রাজাপুর হোটেলের সামনে অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ী মোঃ সুজন রহমান (৪৩) ও মোঃ সৈয়দ নাজমুল হক রাসেল (৩১) কে আটক করা হয়।

অভিযানের সময় সুজন রহমানের প্যান্টের পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ৫ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন ০.৫ গ্রাম) এবং নাজমুল হক রাসেলের লুঙ্গির ভাজ থেকে ৬ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন ০.৬ গ্রাম) উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার ওজন ডিজিটাল পরিমাপক যন্ত্রে মাপা হয় এবং উপস্থিত সাক্ষীদের সামনে আলামত জব্দ তালিকা প্রস্তুত করা হয়।

জেলা গোয়েন্দা শাখার ওসি জানান, আটক আসামিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

ফুলবাড়ীয়ায় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে পৃথক দুই স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান कानून-कोर्ट ফুলবাড়ীয়ায় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে পৃথক দুই স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান 76 Views শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খালাস कानून-कोर्ट শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খালাস 73 Views শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির আপিল ও ডেথ রেফারেন্সের রায় ঘোষণা শুরু कानून-कोर्ट শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির আপিল ও ডেথ রেফারেন্সের রায় ঘোষণা শুরু 85 Views শ্রীমঙ্গলে মহাদেব ও দুধালয়কে ১.১০ লাখ টাকা জরিমানা कानून-कोर्ट শ্রীমঙ্গলে মহাদেব ও দুধালয়কে ১.১০ লাখ টাকা জরিমানা 727 Views নেত্রকোনার পূর্বধলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি: তৃণমূল পর্যায়ে ন্যায়বিচারের নতুন দিগন্ত कानून-कोर्ट নেত্রকোনার পূর্বধলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি: তৃণমূল পর্যায়ে ন্যায়বিচারের নতুন দিগন্ত 100 Views সাংবাদিকতার সংকট ও নিরাপত্তা ঝুঁকি: পেশাগত দায়িত্ব পালনে কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছেন সংবাদকর্মীরা कानून-कोर्ट সাংবাদিকতার সংকট ও নিরাপত্তা ঝুঁকি: পেশাগত দায়িত্ব পালনে কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছেন সংবাদকর্মীরা 85 Views শাপলা চত্বর হত্যা মামলা: হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে कानून-कोर्ट শাপলা চত্বর হত্যা মামলা: হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে 108 Views