খানসামা থানা পুলিশ কর্তৃক ৬৭ কেজি গাঁজাসহ ০১ জন গ্রেফতার | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

খানসামা থানা পুলিশ কর্তৃক ৬৭ কেজি গাঁজাসহ ০১ জন গ্রেফতার

Abu Rayhan avatar   
Abu Rayhan
খানসামা থানা পুলিশ কর্তৃক ৬৭ কেজি গাঁজাসহ ০১ জন গ্রেফতার
খানসামা থানা পুলিশ কর্তৃক ৬৭ কেজি গাঁজাসহ ০১ জন গ্রেফতার
ছবি: সংগৃহীত
খানসামা থানা পুলিশ কর্তৃক ৬৭ কেজি গাঁজাসহ ০১ জন গ্রেফতার

দিনাজপুর জেলার খানসামা থানার ভাবকী ইউনিয়নের মারগাঁও গ্রামে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করেছে খানসামা থানা পুলিশ।

গত ১৬ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. রাত সাড়ে ১১ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে খানসামা থানা পুলিশের একটি চৌকস টিম অফিসার ইনচার্জ এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে। অভিযানে স্থানীয় মাদক ব্যবসায়ী মোঃ আকিবুল ইসলাম ওরফে আজাদ (৫০) কে গ্রেফতার করা হয়।

আসামির বসতবাড়ির শোয়ার ঘরে রাখা একটি সবুজ রঙের স্টিলের ট্রাংক (বাক্স) থেকে বিশেষভাবে মোড়ানো ১৭ (সতের) টি পোটলা গাঁজা উদ্ধার করা হয়।

এর মধ্যে ১৫টি পোটলার প্রতিটির ওজন ৪ কেজি করে = ৬০ কেজি, 
বাকি ২টি পোটলার প্রতিটির ওজন ৩.৭ কেজি করে = ৭.৪ কেজি
সর্বমোট উদ্ধারকৃত গাঁজা = ৬৭.৪ কেজি

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

মাদকবিরোধী কার্যক্রমে দিনাজপুর জেলা পুলিশ সর্বদা সচেষ্ট এবং এ ধরনের অভিযান চলমান থাকবে।

Nessun commento trovato


News Card Generator