চন্দনাইশে শ্রমিকের সিগারেটের আগুনে সিলিন্ডার বি'স্ফো'রণ, আ'গু'নে… | আই নিউজ বিডি

চন্দনাইশে শ্রমিকের সিগারেটের আগুনে সিলিন্ডার বি'স্ফো'রণ, আ'গু'নে দ'গ্ধ ১০

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় গ্যাস সিলিন্ডারের দোকানে ভয়াবহ বিস্ফোরণে মালিকসহ ১০ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে বৈলতলি ইউনুস মার্কেটে এ দুর্ঘটনা ঘটে।..
Eidok-এ শেয়ার
চন্দনাইশে শ্রমিকের সিগারেটের আগুনে সিলিন্ডার বি'স্ফো'রণ, আ'গু'নে দ'গ্ধ ১০
ছবি: সংগৃহীত

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দোকান মালিক মাহবুবুর রহমানের (৪৫) দোকানে সিলিন্ডারের বোতল আনলোড করার সময় এক শ্রমিক সিগারেট ধরান। মুহূর্তেই গ্যাসে আগুন ধরে সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে দোকানের ভেতরে থাকা সবাই গুরুতর দগ্ধ হন।

দগ্ধরা হলেন— মাহবুবুর রহমান, মো. সৌরভ রহমান (২৫), মোহাম্মদ কফিল (২২), মোহাম্মদ রিয়াজ (১৭), মোহাম্মদ ইউনুস (২৬), মোহাম্মদ আকিব (১৭), মো. হারুন (২৯), মোহাম্মদ ইদ্রিস (৩০), মোহাম্মদ লিটন (২৮) ও মোহাম্মদ ছালে (৩৩)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলাউদ্দিন জানান, স্থানীয়রা আহতদের উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে আসেন। পরে চিকিৎসকরা তাদের সবাইকে ৩৬ নম্বর বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন।

ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, দোকানে সিলিন্ডার আনলোড করার মতো ঝুঁকিপূর্ণ কাজ চলাকালীন ধূমপান মারাত্মক বিপজ্জনক। সামান্য অসাবধানতাই বড় ধরনের দুর্ঘটনায় রূপ নিতে পারে।

স্থানীয়রা বলেন, বিস্ফোরণের শব্দ এতটাই তীব্র ছিল যে আশপাশের লোকজন আতঙ্কে ঘর থেকে বের হয়ে আসেন। দোকানের ভেতরে থাকা সামগ্রীও পুড়ে গেছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, গ্যাস সিলিন্ডার পরিবহন ও সংরক্ষণের ক্ষেত্রে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এ ধরনের দুর্ঘটনা ঘটছে।

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ ज़िला समाचार ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 17 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা ज़िला समाचार ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 43 Views ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার ज़िला समाचार ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 17 Views ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার ज़िला समाचार ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 38 Views জলবায়ু সম্মেলনে কৃষকের ন্যায্য অধিকার ও অর্থায়নের দাবিতে ডুমুরিয়ার চুকনগরে খালি থালা মিছিল ज़िला समाचार জলবায়ু সম্মেলনে কৃষকের ন্যায্য অধিকার ও অর্থায়নের দাবিতে ডুমুরিয়ার চুকনগরে খালি থালা মিছিল 45 Views ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি শহিদুল ইসলাম বাবুলের ज़िला समाचार ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি শহিদুল ইসলাম বাবুলের 29 Views সাগরে স্বামী হারিয়ে ঋণের বোঝায় জর্জরিত ৭ পরিবার, ১৯ বছরেও মেলেনি পুনর্বাসন ज़िला समाचार সাগরে স্বামী হারিয়ে ঋণের বোঝায় জর্জরিত ৭ পরিবার, ১৯ বছরেও মেলেনি পুনর্বাসন 35 Views