চন্দনাইশে শ্রমিকের সিগারেটের আগুনে সিলিন্ডার বি'স্ফো'রণ, আ'গু'নে… | আই নিউজ বিডি

চন্দনাইশে শ্রমিকের সিগারেটের আগুনে সিলিন্ডার বি'স্ফো'রণ, আ'গু'নে দ'গ্ধ ১০

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় গ্যাস সিলিন্ডারের দোকানে ভয়াবহ বিস্ফোরণে মালিকসহ ১০ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে বৈলতলি ইউনুস মার্কেটে এ দুর্ঘটনা ঘটে।..
Eidok-এ শেয়ার
চন্দনাইশে শ্রমিকের সিগারেটের আগুনে সিলিন্ডার বি'স্ফো'রণ, আ'গু'নে দ'গ্ধ ১০
ছবি: সংগৃহীত

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দোকান মালিক মাহবুবুর রহমানের (৪৫) দোকানে সিলিন্ডারের বোতল আনলোড করার সময় এক শ্রমিক সিগারেট ধরান। মুহূর্তেই গ্যাসে আগুন ধরে সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে দোকানের ভেতরে থাকা সবাই গুরুতর দগ্ধ হন।

দগ্ধরা হলেন— মাহবুবুর রহমান, মো. সৌরভ রহমান (২৫), মোহাম্মদ কফিল (২২), মোহাম্মদ রিয়াজ (১৭), মোহাম্মদ ইউনুস (২৬), মোহাম্মদ আকিব (১৭), মো. হারুন (২৯), মোহাম্মদ ইদ্রিস (৩০), মোহাম্মদ লিটন (২৮) ও মোহাম্মদ ছালে (৩৩)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলাউদ্দিন জানান, স্থানীয়রা আহতদের উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে আসেন। পরে চিকিৎসকরা তাদের সবাইকে ৩৬ নম্বর বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন।

ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, দোকানে সিলিন্ডার আনলোড করার মতো ঝুঁকিপূর্ণ কাজ চলাকালীন ধূমপান মারাত্মক বিপজ্জনক। সামান্য অসাবধানতাই বড় ধরনের দুর্ঘটনায় রূপ নিতে পারে।

স্থানীয়রা বলেন, বিস্ফোরণের শব্দ এতটাই তীব্র ছিল যে আশপাশের লোকজন আতঙ্কে ঘর থেকে বের হয়ে আসেন। দোকানের ভেতরে থাকা সামগ্রীও পুড়ে গেছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, গ্যাস সিলিন্ডার পরিবহন ও সংরক্ষণের ক্ষেত্রে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এ ধরনের দুর্ঘটনা ঘটছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ জেলার খবর ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 17 ভিউ ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা জেলার খবর ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 44 ভিউ ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 17 ভিউ ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 38 ভিউ জলবায়ু সম্মেলনে কৃষকের ন্যায্য অধিকার ও অর্থায়নের দাবিতে ডুমুরিয়ার চুকনগরে খালি থালা মিছিল জেলার খবর জলবায়ু সম্মেলনে কৃষকের ন্যায্য অধিকার ও অর্থায়নের দাবিতে ডুমুরিয়ার চুকনগরে খালি থালা মিছিল 45 ভিউ ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি শহিদুল ইসলাম বাবুলের জেলার খবর ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি শহিদুল ইসলাম বাবুলের 29 ভিউ সাগরে স্বামী হারিয়ে ঋণের বোঝায় জর্জরিত ৭ পরিবার, ১৯ বছরেও মেলেনি পুনর্বাসন জেলার খবর সাগরে স্বামী হারিয়ে ঋণের বোঝায় জর্জরিত ৭ পরিবার, ১৯ বছরেও মেলেনি পুনর্বাসন 35 ভিউ