চন্দনাইশে শ্রমিকের সিগারেটের আগুনে সিলিন্ডার বি'স্ফো'রণ, আ'গু'নে… | আই নিউজ বিডি

চন্দনাইশে শ্রমিকের সিগারেটের আগুনে সিলিন্ডার বি'স্ফো'রণ, আ'গু'নে দ'গ্ধ ১০

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় গ্যাস সিলিন্ডারের দোকানে ভয়াবহ বিস্ফোরণে মালিকসহ ১০ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে বৈলতলি ইউনুস মার্কেটে এ দুর্ঘটনা ঘটে।..
I-share sa Eidok
চন্দনাইশে শ্রমিকের সিগারেটের আগুনে সিলিন্ডার বি'স্ফো'রণ, আ'গু'নে দ'গ্ধ ১০
Larawan: kuha mula sa arkibo

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দোকান মালিক মাহবুবুর রহমানের (৪৫) দোকানে সিলিন্ডারের বোতল আনলোড করার সময় এক শ্রমিক সিগারেট ধরান। মুহূর্তেই গ্যাসে আগুন ধরে সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে দোকানের ভেতরে থাকা সবাই গুরুতর দগ্ধ হন।

দগ্ধরা হলেন— মাহবুবুর রহমান, মো. সৌরভ রহমান (২৫), মোহাম্মদ কফিল (২২), মোহাম্মদ রিয়াজ (১৭), মোহাম্মদ ইউনুস (২৬), মোহাম্মদ আকিব (১৭), মো. হারুন (২৯), মোহাম্মদ ইদ্রিস (৩০), মোহাম্মদ লিটন (২৮) ও মোহাম্মদ ছালে (৩৩)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলাউদ্দিন জানান, স্থানীয়রা আহতদের উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে আসেন। পরে চিকিৎসকরা তাদের সবাইকে ৩৬ নম্বর বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন।

ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, দোকানে সিলিন্ডার আনলোড করার মতো ঝুঁকিপূর্ণ কাজ চলাকালীন ধূমপান মারাত্মক বিপজ্জনক। সামান্য অসাবধানতাই বড় ধরনের দুর্ঘটনায় রূপ নিতে পারে।

স্থানীয়রা বলেন, বিস্ফোরণের শব্দ এতটাই তীব্র ছিল যে আশপাশের লোকজন আতঙ্কে ঘর থেকে বের হয়ে আসেন। দোকানের ভেতরে থাকা সামগ্রীও পুড়ে গেছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, গ্যাস সিলিন্ডার পরিবহন ও সংরক্ষণের ক্ষেত্রে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এ ধরনের দুর্ঘটনা ঘটছে।

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ Balita sa Distrito সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ 41 Views সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় Balita sa Distrito সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 40 Views দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা Balita sa Distrito দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 30 Views সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা Balita sa Distrito সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 88 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন Balita sa Distrito অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 71 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা Balita sa Distrito মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 63 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ Balita sa Distrito ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 33 Views