কালিগঞ্জে ঘেরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কালিগঞ্জে ঘেরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ

এস এম তাজুল হাসান সাদ avatar   
এস এম তাজুল হাসান সাদ
কালিগঞ্জে ঘেরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ
কালিগঞ্জে ঘেরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ
ছবি: সংগৃহীত
****

কালিগঞ্জে ঘেরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ

 

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার জগবাড়িয়া খাল সংলগ্ন নেংগীর বিলে মিশ্রচাষের মাছের ঘেরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও দোষীদের শাস্তি দাবি করেছেন ভুক্তভোগী কৃষক।

 

ভুক্তভোগী কৃষ্ণনগর গ্রামের ইমান আলীর ছেলে ইসমাইল হোসেন জানান, শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে পাশ্ববর্তী ঘের মালিক শহিদ মোড়লের মাধ্যমে খবর পান তার ঘেরে মাছ মরে ভেসে উঠছে। ঘটনাস্থলে গিয়ে তিনি দেখেন, তার ৪ বিঘা জমিতে ধানের সাথে মিশ্রচাষকৃত ভাংগাল, ভেটকি, তেলাপিয়া ও চিংড়িসহ সব মাছ মারা গেছে।

 

ইসমাইলের অভিযোগ, জমি-জায়গা সংক্রান্ত শত্রুতার জেরে তার শালা শ্রীরামপুর গ্রামের শফিকুল ইসলাম, শাহাদাৎ হোসেন এবং শাহাদাতের ছেলে ফজলুল হক বাবু এ নাশকতার সঙ্গে জড়িত থাকতে পারে।

 

এ বিষয়ে পাশ্ববর্তী ঘের মালিক শাজাহান কবির বলেন, তিনি দীর্ঘদিন ধরে এ বিলে ঘের করছেন। তবে আগে কখনো এমন ঘটনা ঘটেনি। প্রায় ৭-৮ মাস আগে জমি নিয়ে বিরোধের পর ইসমাইলের ঘেরে দ্বিতীয় দফায় বিষ প্রয়োগ করা হলো। এতে তার প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

 

ভুক্তভোগী ইসমাইল হোসেন ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের উপযুক্ত শাস্তি দাবি করেছেন।

 

অন্যদিকে, অভিযুক্ত শাহাদাৎ হোসেন ও তার ছেলে বাবু অভিযোগ অস্বীকার করে বলেন, জমি নিয়ে তাদের কারও সঙ্গে কোনো শত্রুতা নেই। কেন এমন অভিযোগ আনা হয়েছে, তা তারা জানেন না। তবে স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে বিষয়টি খোঁজ নেবেন বলে জানান তারা।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator