হবিগঞ্জে সাতছড়িতে বিরল প্রজাতির হনুমান অবমুক্ত করল বন বিভাগ | আই নিউজ বিডি

হবিগঞ্জ

হবিগঞ্জে সাতছড়িতে বিরল প্রজাতির হনুমান অবমুক্ত করল বন বিভাগ

****
分享到 Eidok
হবিগঞ্জে সাতছড়িতে বিরল প্রজাতির হনুমান অবমুক্ত করল বন বিভাগ
图片:来源收集

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানে চারটি মুখপোড়া বিরল প্রজাতির হনুমান অবমুক্ত করা হয়েছে। আগে এই হনুমানগুলো ঢাকার সাফারি পার্কে ছিল। ঢাকা থেকে শ্রীমঙ্গল জানকিছড়া রেসকিউ সেন্টারে একমাস পরিচর্যার পর বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে সাতছড়িতে অবমুক্ত করা হয়।'
এসময় উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক জামেল মোহাম্মদ খান, রেঞ্জ কর্মকর্তা মামুনুর রশিদ, এফজি শেখ মিজানুর রহমানসহ অন্যান্য বনপাহারী।'
বিলুপ্তপ্রায় এই চারটি মুখপোড়া হনুমান উদ্ধার করেছে বন বিভাগ চট্টগ্রাম। সাতছড়ি রেঞ্জ কর্মকর্তা মামুনুর রশিদ জানান, উদ্ধার হওয়া হনুমানগুলোর মধ্যে দুটি শিশু এবং দুটি প্রাপ্তবয়স্ক। ধারণা করা হচ্ছে, প্রাকৃতিক বন থেকে পাচারকারিরা ফাঁদে ধরেছিল। এরপর ঢাকা সাফারি পার্কে চিকিৎসা দেওয়া হয়েছিল।'
বাংলাদেশ বন অধিদফতরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা ও গবেষক জোহরা মিলান জানান, দেশের তিন প্রজাতির হনুমানের মধ্যে একটি হল মুখপোড়া হনুমান (Hanuman Langur)। বুনো পরিবেশে এদের গড় আয়ু ১৮–৩০ বছর। সাধারণত জুলাই–অক্টোবর বা কোনো ক্ষেত্রে ফেব্রুয়ারি থেকে এপ্রিল এদের প্রজননকাল। স্ত্রী হনুমান ২০০–২১২ দিন গর্ভধারণের পর সাধারণত ১–২টি বাচ্চা প্রসব করে।'
মুখপোড়া হনুমান গাছের কঁচিপাতা, শাকসবজি, ফলমূল ও ফুল খায়। তবে বসতবাড়ির কাছাকাছি বসবাসের কারণে মানুষের খাবারেও অভ্যস্ত হয়ে পড়ছে।'
বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তার তথ্যমতে, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা আইন)-২০১২ অনুযায়ী হনুমানের এই প্রজাতিটি সংরক্ষিত। তাই এটি হত্যা বা ক্ষতি করা আইনত দণ্ডনীয় অপরাধ। পাহাড় কাটা এবং বন্যপ্রাণী নিধনের কারণে পাহাড়ের জীববৈচিত্র্য এখন বিলুপ্তির পথে।'

注释 0

没有找到评论

相关文章

সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু আস্তানা গুঁড়িয়ে দিল বাহিনী (Simplified): 犯罪 সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু আস্তানা গুঁড়িয়ে দিল বাহিনী 29 Views মাধবপুরে সড়কে আবারও ডা'কা'তি, যাত্রীকে পি'টিয়ে মা'লা'মা'ল লুট (Simplified): 犯罪 মাধবপুরে সড়কে আবারও ডা'কা'তি, যাত্রীকে পি'টিয়ে মা'লা'মা'ল লুট 26 Views ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ (Simplified): 犯罪 ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ 58 Views ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক দুই যুবককে ছয় মাসের কারাদণ্ড: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান (Simplified): 犯罪 ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক দুই যুবককে ছয় মাসের কারাদণ্ড: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান 65 Views চাঁদপুরের কচুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ আটক মোস্তাক: জনমনে স্বস্তি ও শাস্তির দাবি (Simplified): 犯罪 চাঁদপুরের কচুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ আটক মোস্তাক: জনমনে স্বস্তি ও শাস্তির দাবি 36 Views মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা (Simplified): 犯罪 মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা 91 Views কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা (Simplified): 犯罪 কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা 77 Views