হবিগঞ্জ

হবিগঞ্জে সাতছড়িতে বিরল প্রজাতির হনুমান অবমুক্ত করল বন বিভাগ

****
Partager sur Eidok
হবিগঞ্জে সাতছড়িতে বিরল প্রজাতির হনুমান অবমুক্ত করল বন বিভাগ
Photo : collectée

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানে চারটি মুখপোড়া বিরল প্রজাতির হনুমান অবমুক্ত করা হয়েছে। আগে এই হনুমানগুলো ঢাকার সাফারি পার্কে ছিল। ঢাকা থেকে শ্রীমঙ্গল জানকিছড়া রেসকিউ সেন্টারে একমাস পরিচর্যার পর বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে সাতছড়িতে অবমুক্ত করা হয়।'
এসময় উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক জামেল মোহাম্মদ খান, রেঞ্জ কর্মকর্তা মামুনুর রশিদ, এফজি শেখ মিজানুর রহমানসহ অন্যান্য বনপাহারী।'
বিলুপ্তপ্রায় এই চারটি মুখপোড়া হনুমান উদ্ধার করেছে বন বিভাগ চট্টগ্রাম। সাতছড়ি রেঞ্জ কর্মকর্তা মামুনুর রশিদ জানান, উদ্ধার হওয়া হনুমানগুলোর মধ্যে দুটি শিশু এবং দুটি প্রাপ্তবয়স্ক। ধারণা করা হচ্ছে, প্রাকৃতিক বন থেকে পাচারকারিরা ফাঁদে ধরেছিল। এরপর ঢাকা সাফারি পার্কে চিকিৎসা দেওয়া হয়েছিল।'
বাংলাদেশ বন অধিদফতরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা ও গবেষক জোহরা মিলান জানান, দেশের তিন প্রজাতির হনুমানের মধ্যে একটি হল মুখপোড়া হনুমান (Hanuman Langur)। বুনো পরিবেশে এদের গড় আয়ু ১৮–৩০ বছর। সাধারণত জুলাই–অক্টোবর বা কোনো ক্ষেত্রে ফেব্রুয়ারি থেকে এপ্রিল এদের প্রজননকাল। স্ত্রী হনুমান ২০০–২১২ দিন গর্ভধারণের পর সাধারণত ১–২টি বাচ্চা প্রসব করে।'
মুখপোড়া হনুমান গাছের কঁচিপাতা, শাকসবজি, ফলমূল ও ফুল খায়। তবে বসতবাড়ির কাছাকাছি বসবাসের কারণে মানুষের খাবারেও অভ্যস্ত হয়ে পড়ছে।'
বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তার তথ্যমতে, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা আইন)-২০১২ অনুযায়ী হনুমানের এই প্রজাতিটি সংরক্ষিত। তাই এটি হত্যা বা ক্ষতি করা আইনত দণ্ডনীয় অপরাধ। পাহাড় কাটা এবং বন্যপ্রাণী নিধনের কারণে পাহাড়ের জীববৈচিত্র্য এখন বিলুপ্তির পথে।'

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

রাজধানীর রূপনগরে পোশাকশ্রমিককে কুপিয়ে জখম: এলাকায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতা Crime রাজধানীর রূপনগরে পোশাকশ্রমিককে কুপিয়ে জখম: এলাকায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতা 14 Views সিরাজগঞ্জে নেশার টাকার জন্য মাকে হত্যা, ছেলেসহ গ্রেপ্তার ৩ Crime সিরাজগঞ্জে নেশার টাকার জন্য মাকে হত্যা, ছেলেসহ গ্রেপ্তার ৩ 53 Views গাজীপুরে শ্রমিক বিক্ষোভের উত্তাপ: পুলিশি গাড়িতে অগ্নিসংযোগ ও মহাসড়কে স্থবিরতা Crime গাজীপুরে শ্রমিক বিক্ষোভের উত্তাপ: পুলিশি গাড়িতে অগ্নিসংযোগ ও মহাসড়কে স্থবিরতা 30 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে  মানহানিকর নিউজ প্রচারসহ হুমকির অভিযোগ Crime সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে মানহানিকর নিউজ প্রচারসহ হুমকির অভিযোগ 92 Views কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত পলাতক, এলাকায় চাঞ্চল্য Crime কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত পলাতক, এলাকায় চাঞ্চল্য 78 Views চিকিৎসা নিতে এসে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ, সদর হাসপাতালের কর্মী আটক Crime চিকিৎসা নিতে এসে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ, সদর হাসপাতালের কর্মী আটক 86 Views সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু আস্তানা গুঁড়িয়ে দিল বাহিনী Crime সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু আস্তানা গুঁড়িয়ে দিল বাহিনী 106 Views