আজ ৮ই আগস্ট ২০২৫ রোজ সোমবার সন্ধ্যা ৭ ঘটিকায় পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নে স্ত্রীর ওপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার পর আল-আমীন নামে এক যুবক তার স্ত্রীকে বাহিরে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে নির্জন স্থানে নিয়ে যায়। পরে পরিকল্পিতভাবে স্ত্রীর পেটে ধারালো ছুরি দিয়ে এপাশ-ওপাশ করে আঘাত করে।
গুরুতর আহত অবস্থায় ভিকটিমকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়, পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে খবর পেয়ে স্থানীয়রা বিষয়টি প্রশাসনকে জানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং একটি ইজিবাইক জব্দ করে থানায় নিয়ে যায়। বর্তমানে ইজিবাইকটি চৌকিদারের হেফাজতে রয়েছে।
আসামি আল-আমীন ঘটনার পর থেকেই পলাতক। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান চলছে বলে প্রশাসন জানিয়েছে। স্থানীয়রা এই ঘটনার সুষ্ঠু ও দ্রুত বিচার দাবি করেছেন।
אפליקציית "Eye News BD"
הערות 0