গলাচিপার পানপট্টিতে স্ত্রীর পেটে ছুরি: পলাতক স্বামী আল-আমীন, ভিকটিম… | আই নিউজ বিডি

বরিশাল

গলাচিপার পানপট্টিতে স্ত্রীর পেটে ছুরি: পলাতক স্বামী আল-আমীন, ভিকটিম বরিশাল মেডিকেলে

বিকেলে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে সন্ধ্যায় স্ত্রীর পেটে ছুরি মেরে পালালো স্বামী; স্থানীয়দের দাবি সুষ্ঠু বিচার।..
Podijeli na Eidoku
গলাচিপার পানপট্টিতে স্ত্রীর পেটে ছুরি: পলাতক স্বামী আল-আমীন, ভিকটিম বরিশাল মেডিকেলে
Foto: arhiva

আজ ৮ই আগস্ট ২০২৫ রোজ সোমবার সন্ধ্যা ৭ ঘটিকায়  পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নে স্ত্রীর ওপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার পর আল-আমীন নামে এক যুবক তার স্ত্রীকে বাহিরে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে নির্জন স্থানে নিয়ে যায়। পরে পরিকল্পিতভাবে স্ত্রীর পেটে ধারালো ছুরি দিয়ে এপাশ-ওপাশ করে আঘাত করে।

গুরুতর আহত অবস্থায় ভিকটিমকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়, পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে খবর পেয়ে স্থানীয়রা বিষয়টি প্রশাসনকে জানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং একটি ইজিবাইক জব্দ করে থানায় নিয়ে যায়। বর্তমানে ইজিবাইকটি চৌকিদারের হেফাজতে রয়েছে।

আসামি আল-আমীন ঘটনার পর থেকেই পলাতক। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান চলছে বলে প্রশাসন জানিয়েছে। স্থানীয়রা এই ঘটনার সুষ্ঠু ও দ্রুত বিচার দাবি করেছেন।

Komentari 0

Nema komentara

povezani članci

ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ Zločin ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ 51 Views ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক দুই যুবককে ছয় মাসের কারাদণ্ড: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান Zločin ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক দুই যুবককে ছয় মাসের কারাদণ্ড: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান 53 Views চাঁদপুরের কচুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ আটক মোস্তাক: জনমনে স্বস্তি ও শাস্তির দাবি Zločin চাঁদপুরের কচুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ আটক মোস্তাক: জনমনে স্বস্তি ও শাস্তির দাবি 33 Views মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা Zločin মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা 70 Views কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা Zločin কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা 73 Views শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার Zločin শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার 60 Views মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ Zločin মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ 146 Views