আশা আক্তারের আসল পরিচয় উদঘাটন, আলোচনায় নতুন মোড় | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

আশা আক্তারের আসল পরিচয় উদঘাটন, আলোচনায় নতুন মোড়

MD ABDUL MAZID KHAN avatar   
MD ABDUL MAZID KHAN
আশা আক্তারের আসল পরিচয় উদঘাটন, আলোচনায় নতুন মোড়
আশা আক্তারের আসল পরিচয় উদঘাটন, আলোচনায় নতুন মোড়
ছবি: সংগৃহীত
****

খান মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি 

দিনাজপুরের বোচাগঞ্জসহ বিভিন্ন এলাকায় আলোচিত নাম আশা আক্তার। সম্প্রতি তার আসল পরিচয় নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। জানা গেছে, তার প্রকৃত জন্মদাতা ঢাকা রাজধানীর প্রভাবশালী কোটিপতি আলী হোসেন, যিনি বর্তমানে ক্যান্সারে আক্রান্ত। তবে দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে নিজের কন্যা সন্তান হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন লাইছুর রহমান ও লিপি আক্তার।

 

এ নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে—এই তথাকথিত পালিত পিতা-মাতা আসলে কারা? অভিযোগ রয়েছে, তারা অর্থের লোভে আশা আক্তারকে ব্যবহার করে মাদক বহন, শিশু পাচার ও দেহ ব্যবসার মতো কর্মকাণ্ডে জড়িত করেছে। বিশেষ করে টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মির্জাপুর, কালিহাতী ও কাশেমপুরসহ বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে যোগসাজশে ইয়াবা, গাঁজা, ফেনসিডিল বহনে তাকে ব্যবহার করা হয়েছে।

 

এছাড়াও, পালিত পিতা-মাতা একাধিকবার তাকে বিয়ের প্রবন্ধে বিভিন্ন স্থানে বিয়ে দিয়েছে বলে অভিযোগ রয়েছে। তার স্বামীদের মধ্যে রয়েছে ১/ ফরহাদ হোসেন পিতা আইয়ুব আলী বাবুর্চি , আশা আক্তারের গর্ভজাত এক কন্যা সন্তানের জনক সংসার করেছেন দেড় বছর (স্টেশনপাড়া উপজেলা রোড, বোচাগঞ্জ), ২/ হাসিনুর রহমান পিতা মোঃ মোস্তফা সাইকেল মেকার , সংসার করেছেন আট মাস (বড় সুলতানপুর বাজার সংলগ্ন, ১ নং ইউপি নাফানগর, বোচাগঞ্জ দিনাজপুর), ৩/ মোঃ রনি পিতা মনির হোসেন গুড় বিক্রেতা, স্বামী রূপ অবৈধভাবে দীর্ঘদিনের সংসার (গুচ্ছগ্রাম আবাসন , ১ নং ইউপি নাফানগর, বড়সুলতানপুর , বোচাগঞ্জ দিনাজপুর), ৪/ মৃত শফিকুল ইসলাম পিতা মৃত ইব্রাহিম , ১৫ দিনের সংসার (রাণীশংকৈল বাজার সংলগ্ন,ঠাকুরগাঁও), ৫/ মোঃ আব্দুল মজিদ খান পিতা মৃত মহিউদ্দিন (বর্তমান ও স্থায়ী ঠিকানা মুর্শিদাহাট মালিপাড়া ৭ নং ওয়ার্ড সেতাবগঞ্জ পৌরসভা, থানা বোচাগঞ্জ, দিনাজপুর ) আশা আক্তারের গর্ভজাতক তিন কন্যা সন্তান, সাত বছরের সংসার , ৬/ মৃত অ্যাডভোকেট মজিবুর রহমান পিতা অজ্ঞাত ( আমিরগঞ্জ নতুন বাজার, পৌরসভা পার্বতীপুর, দিনাজপুর) মাত্র ৭ দিনের সংসার , ৭/ মোঃ রুবেল হাসিব (ফুলবাড়ী বাস স্ট্যান্ড, ঢাকায় পট্টি, দিনাজপুর) স্বামী রূপে দীর্ঘদিনের অবৈধ সংসার ও ৮/ মো. আলামিন (ট্রাক ড্রাইভার, ফুলবাড়ী বাস স্ট্যান্ড, বটতলা বাজার সংলগ্ন, দিনাজপুর) কোর্ট ম্যারেজ অনুযায়ী তিন মাসের সংসার, এর নাম পাওয়া গেছে। এছাড়াও আরও কয়েকজনের সঙ্গে তার বিয়ের তথ্য প্রকাশ্যে এসেছে।

 

স্থানীয় সচেতন মহল মনে করছে, এই চক্রের মূল পরিকল্পনাকারী লাইছুর রহমান ও লিপি আক্তার। তবে সর্বশেষ আশা আক্তার নিজেই স্বীকারোক্তি দিয়েছেন যে, তার প্রকৃত জন্মদাতা ঢাকা রাজধানীর কোটিপতি আলী হোসেন।

 

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। সবাই জানতে চাইছে—এই অর্থলোভী পালক পিতা-মাতা কারা এবং তাদের আসল উদ্দেশ্য কী?

 

এ বিষয়ে নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

 

 

 

 

Keine Kommentare gefunden


News Card Generator