রাজবাড়ীতে পুলিশ-ভক্ত সংঘর্ষ: ৩ হাজারেরও বেশি অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

রাজবাড়ীতে পুলিশ-ভক্ত সংঘর্ষ: ৩ হাজারেরও বেশি অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা..

Nafiz Ahamed avatar   
Nafiz Ahamed
রাজবাড়ীতে পুলিশ-ভক্ত সংঘর্ষ: ৩ হাজারেরও বেশি অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা..
রাজবাড়ীতে পুলিশ-ভক্ত সংঘর্ষ: ৩ হাজারেরও বেশি অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা..
ছবি: সংগৃহীত
****

নাফিজ আহমেদঃ রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলের দরবারে পুলিশের ওপর হামলার ঘটনায় অজ্ঞাত সাড়ে ৩ হাজার জনকে আসামি করে পুলিশ মামলা করেছে।

 

মামলাটি শুক্রবার দিবাগত রাত ১২ টার পর গোয়ালন্দ ঘাট থানার এসআই সেলিম বাদি হয়ে দায়ের করেন। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ ঘাট থানার ওসি মোঃ রাকিবুল ইসলাম।

 

ওসি মোঃ রাকিবুল ইসলাম জানান, শুক্রবার জুম্মার পর তৌহিদী জনতার বিক্ষোভ সমাবেশ থেকে নুরাল পাগলের দরবারে হামলা চালানো হয়। পাল্টা আক্রমণ চালান নুরাল পাগলের ভক্তরা। সংঘর্ষে একজন নিহত ও অর্ধশতাধিক মানুষ আহত হন। এরপর দরবারে ঢুকে আগুন ধরিয়ে দেয় তৌহিদী জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করতে গেলে হামলা হয় পুলিশের ওপর এবং পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়।

 

ওসি আরও জানান, পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। দরবারে সাধারণ মানুষের প্রবেশ বন্ধ রাখা হয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

 

পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা দায়ের করা হয়নি।

Walang nakitang komento


News Card Generator