বকশীগঞ্জে ৪২টি অবৈধ রিং জাল  ধ্বংস

****
Eidok-এ শেয়ার
বকশীগঞ্জে ৪২টি অবৈধ রিং জাল  ধ্বংস
ছবি: সংগৃহীত

ইয়াছির আরাফাত, স্টাফ রিপোর্টারঃ-

জামালপুরের বকশীগঞ্জে অভিযান চালিয়ে ৪২টি অবৈধ রিং জাল (চায়না দুয়ারি) জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য কর্মকর্তার দপ্তর পরে জব্দ করা জালগুলো উপজেলা পরিষদ প্রাঙ্গণে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসব জালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে উপজেলার বকশীগঞ্জ সদর ইউনিয়ন , সাধুরপাড়া, দশানী নদী ও জব্বারগঞ্জ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পানিতে পেতে রাখা অবৈধ জালগুলো উদ্ধার করা হয়।দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জব্দ করা জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন। অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল ইসলাম ও বকশীগঞ্জ থানা-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, রিং জাল (চায়না দুয়ারি) ও কারেন্ট জালে মাছের পোনা, মা মাছসহ বিভিন্ন জলজ প্রাণী আটকা পড়ে। এতে মাছের প্রজনন ও বংশবৃদ্ধি মারাত্মকভাবে ব্যাহত হয়। জলজ জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ রক্ষায় সরকার এসব জালের ব্যবহার নিষিদ্ধ করেছে। নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সীতাকুণ্ডে আসামিকে না পেয়ে স্বজনকে হয়রানি ও মৃত্যুর ঘটনায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ অপরাধ সীতাকুণ্ডে আসামিকে না পেয়ে স্বজনকে হয়রানি ও মৃত্যুর ঘটনায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ 95 ভিউ চাঁদপুরে বহুতল ভবনে বৃদ্ধাকে গলাকেটে হত্যা: নিরাপত্তাহীনতার চরম ঝুঁকিতে আবাসিক এলাকা অপরাধ চাঁদপুরে বহুতল ভবনে বৃদ্ধাকে গলাকেটে হত্যা: নিরাপত্তাহীনতার চরম ঝুঁকিতে আবাসিক এলাকা 85 ভিউ গাজীপুরের কালিয়াকৈর নারী গার্মেন্টস   কর্মীকে আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ অপরাধ গাজীপুরের কালিয়াকৈর নারী গার্মেন্টস কর্মীকে আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ 57 ভিউ উত্তরার বাসা থেকে সাবেক মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক অপরাধ উত্তরার বাসা থেকে সাবেক মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক 9 ভিউ উত্তরায় মধ্যরাতে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার অপরাধ উত্তরায় মধ্যরাতে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার 100 ভিউ সীমান্ত সুরক্ষায় প্রযুক্তিনির্ভর নজরদারি বাড়াচ্ছে বিজিবি, তিন মাসে জব্দ ৮৭ কোটি টাকার পণ্য অপরাধ সীমান্ত সুরক্ষায় প্রযুক্তিনির্ভর নজরদারি বাড়াচ্ছে বিজিবি, তিন মাসে জব্দ ৮৭ কোটি টাকার পণ্য 94 ভিউ ভুয়া সাংবাদিকের দৌরাত্ম্য ও চাঁদাবাজি রোধে কেএমপির কঠোর অবস্থান: জারি হলো বিশেষ গণবিজ্ঞপ্তি অপরাধ ভুয়া সাংবাদিকের দৌরাত্ম্য ও চাঁদাবাজি রোধে কেএমপির কঠোর অবস্থান: জারি হলো বিশেষ গণবিজ্ঞপ্তি 65 ভিউ