অবৈধ টিলা কাটায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা বড়লেখায় | আই নিউজ বিডি

অবৈধ টিলা কাটায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা বড়লেখায়

বড়লেখায় টিলা কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।..
Eidok-এ শেয়ার
অবৈধ টিলা কাটায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা বড়লেখায়
ছবি: সংগৃহীত

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত প্রায় ১টা ৩০ মিনিটে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের উত্তর ঘোলসা গ্রামে এ অভিযান পরিচালিত হয়। সেখানে জামে মসজিদ সংলগ্ন এলাকা থেকে টিলা কাটতে গিয়ে ধরা পড়েন ঘোলসা গ্রামের হাজী আব্দুল জলিলের ছেলে জাফরান হোসেন (৩৬)। তাকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই এলাকায় অবৈধভাবে টিলা কেটে পরিবেশের ক্ষতি করা হচ্ছিল। খবর পেয়ে ইউএনও গালিব চৌধুরী পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালান। এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪(চ) ধারা লঙ্ঘনের দায়ে ১৫(১) ধারায় জাফরান হোসেনকে দোষী সাব্যস্ত করে জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী টিলা কাটার ঘটনায় জরিমানা প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

ফরিদপুরের নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিত: ডিলারশিপ বাতিল ও বিচার দাবি Bezirksnachrichten ফরিদপুরের নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিত: ডিলারশিপ বাতিল ও বিচার দাবি 7 Views গোপালগঞ্জের নিরাপত্তায় মাঠে নামল বিজিবির ৬ প্লাটুন Bezirksnachrichten গোপালগঞ্জের নিরাপত্তায় মাঠে নামল বিজিবির ৬ প্লাটুন 30 Views মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে শ্যামনগর আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ Bezirksnachrichten মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে শ্যামনগর আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ 34 Views সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন Bezirksnachrichten সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন 75 Views আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা Bezirksnachrichten আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা 71 Views সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত Bezirksnachrichten সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত 29 Views চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন Bezirksnachrichten চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন 54 Views