শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত প্রায় ১টা ৩০ মিনিটে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের উত্তর ঘোলসা গ্রামে এ অভিযান পরিচালিত হয়। সেখানে জামে মসজিদ সংলগ্ন এলাকা থেকে টিলা কাটতে গিয়ে ধরা পড়েন ঘোলসা গ্রামের হাজী আব্দুল জলিলের ছেলে জাফরান হোসেন (৩৬)। তাকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই এলাকায় অবৈধভাবে টিলা কেটে পরিবেশের ক্ষতি করা হচ্ছিল। খবর পেয়ে ইউএনও গালিব চৌধুরী পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালান। এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪(চ) ধারা লঙ্ঘনের দায়ে ১৫(১) ধারায় জাফরান হোসেনকে দোষী সাব্যস্ত করে জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী টিলা কাটার ঘটনায় জরিমানা প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।
'আই নিউজ বিডি' অ্যাপ
Bình luận 0