অবৈধ টিলা কাটায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা বড়লেখায় | আই নিউজ বিডি

অবৈধ টিলা কাটায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা বড়লেখায়

বড়লেখায় টিলা কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।..
Eidok-এ শেয়ার
অবৈধ টিলা কাটায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা বড়লেখায়
ছবি: সংগৃহীত

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত প্রায় ১টা ৩০ মিনিটে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের উত্তর ঘোলসা গ্রামে এ অভিযান পরিচালিত হয়। সেখানে জামে মসজিদ সংলগ্ন এলাকা থেকে টিলা কাটতে গিয়ে ধরা পড়েন ঘোলসা গ্রামের হাজী আব্দুল জলিলের ছেলে জাফরান হোসেন (৩৬)। তাকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই এলাকায় অবৈধভাবে টিলা কেটে পরিবেশের ক্ষতি করা হচ্ছিল। খবর পেয়ে ইউএনও গালিব চৌধুরী পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালান। এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪(চ) ধারা লঙ্ঘনের দায়ে ১৫(১) ধারায় জাফরান হোসেনকে দোষী সাব্যস্ত করে জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী টিলা কাটার ঘটনায় জরিমানা প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি ज़िला समाचार মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 38 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু ज़िला समाचार প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 44 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় ज़िला समाचार মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 41 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি ज़िला समाचार রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 38 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি ज़िला समाचार খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 62 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু ज़िला समाचार রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 49 Views সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী ज़िला समाचार সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী 51 Views